...
...
Next Story

Railways Jobs Update: রেলে ALP-র পরে নয়া চাকরির সুযোগ! ৬,৫৬৫ শূন্যপদে নিয়োগ, কোথায় কত ভ্যাকেন্সি আছে?

ভারতীয় রেলের চাকরিপ্রার্থীদের জন্য ফের সুখবর! অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদের নিয়োগ প্রক্রিয়ার মাঝেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) নতুন করে ৬,৫৬৫টি শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা করেছে।

Published on: Apr 3, 2026, 17:16:17 IST
Advertisement

রেলের চাকরিপ্রার্থীদের জন্য একটি দারুণ খবর রয়েছে। রেলওয়ে বোর্ড টেকনিশিয়ান পদে বড়সড় নিয়োগ প্রক্রিয়া শুরু করার অনুমোদন দিয়েছে। সূত্রের খবর, মোট ৬, ৫৬৫ জন টেকনিশিয়ান নিয়োগের জন্য কেন্দ্রীভূত কর্মসংস্থান বিজ্ঞপ্তি (CEN) জারি করা হবে। এর আগে এএলপি (অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট) পদে ১১,০০০-এর বেশি শূন্যপদে নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার রেলওয়ে বোর্ডের তরফে সমস্ত আঞ্চলিক রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিটগুলিকে (PUs) টেকনিশিয়ান পদের শূন্যপদগুলির মূল্যায়ন করে দ্রুত চূড়ান্ত প্রস্তাব পাঠানোর নির্দেশ জেওয়া হয়েছে। এই পদগুলি ৩৯টি ভিন্ন বিভাগে পূরণ করা হবে।

রেলে ALP-র পরে নয়া চাকরির সুযোগ! ৬,৫৬৫ শূন্যপদে নিয়োগ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
রেলে ALP-র পরে নয়া চাকরির সুযোগ! ৬,৫৬৫ শূন্যপদে নিয়োগ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

আরও পড়ুন: UPSC Success Story: বয়স ২২, মোটে ১ বছরের প্রস্তুতি, কীভাবে ‘কঠিনতম’ পরীক্ষা পাশ করে IAS হলেন অনন্যা?

রেলের তরফে কী সিদ্ধান্ত নেওয়া হল?

রেলওয়ে বোর্ড আরও স্পষ্ট করেছে যে একই মেডিকেল স্ট্যান্ডার্ড, শিক্ষাগত এবং প্রযুক্তিগত যোগ্যতাসম্পন্ন পদগুলিকে একত্রিত করে নিয়োগ প্রক্রিয়া সহজতর করে তোলা হবে। এর জন্য নোডাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সংশ্লিষ্ট বিভাগগুলি চিহ্নিত করে একটি সমন্বিত বিজ্ঞপ্তি জারি করবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ থাকবে যে নির্বাচিত চাকরিপ্রার্থীদের চূড়ান্তভাবে বিভাগ এবং পসংশ্লিষ্ট রেলওয়ে জোনের উপর ভিত্তি করে করা হবে। এই সিদ্ধান্তে দেশজুড়ে লাখ-লাখ চাকরিপ্রার্থী নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। রেলওয়ের এই উদ্যোগ কেবল নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করবে না, বরং সময়মতো নিয়োগ নিশ্চিত করতেও সহায়ক হবে।

১) মধ্য রেলওয়ে: ৮৭০

২) পূর্ব উপকূলীয় রেলওয়ে: ১৬৯

৩) পূর্ব-মধ্য রেলওয়ে: ১৮৬

৪) পূর্ব রেলওয়ে: ২৯১

৫) ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি: ২৩৬

৬) উত্তর-মধ্য রেলওয়ে: ২৬৮

৭) উত্তর-পূর্ব রেলওয়ে: ১৬৯

৮) উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে: ৭০১

৯) উত্তর রেলওয়ে: ৫৪৮

১০) উত্তর-পশ্চিম রেলওয়ে: ১৯৯

১১) দক্ষিণ-মধ্য রেলওয়ে: ৩৬৮

১২) দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ে: ৯০

১৩) দক্ষিণ-পূর্ব রেলওয়ে: ৫৭৬

১৪) দক্ষিণ রেলওয়ে: ৭৮৫

১৫) দক্ষিণ-পশ্চিম রেলওয়ে: ২৪০

১৬) পশ্চিম-মধ্য রেলওয়ে: ২৩১

১৭) পশ্চিম রেলওয়ে: ৫৪৪

আরও পড়ুন: Rain Forecast in South Bengal: বৃষ্টি হবে টানা ৫ দিন, মাঝে ৬০ কিমিতে ঝড় উঠবে ৬ জেলায়, দক্ষিণবঙ্গে ঘুরবে খেলা

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe