Kerala News: রেস্তোরাঁর কার্ডে শ্রীকৃষ্ণের ছবির সঙ্গে মাংসের পদ, কেরলমে গ্রেফতার মালিক
Kerala News: কেরলমের একটি রেস্তোরাঁর কার্ডে শ্রীকৃষ্ণের ছবির পাশে মুরগির মাংসের পদ রাখার অভিযোগে উঠল। তাঁর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তোলে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। পরবর্তীতে পুলিশ ওই রেস্তোরাঁর মালিককে গ্রেফতার করেছে।
Kerala News: কেরলমের একটি রেস্তোরাঁর কার্ডে শ্রীকৃষ্ণের ছবির পাশে মুরগির মাংসের পদ রাখার অভিযোগে উঠল। তাঁর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তোলে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। পরবর্তীতে পুলিশ ওই রেস্তোরাঁর মালিককে গ্রেফতার করেছে। ঘটনাটি সাম্প্রদায়িক বিশৃঙ্খলা উস্কে দেওয়ার উদ্দেশ্যে করা ইচ্ছাকৃত ও বিদ্বেষপূর্ণ কাজ। ঘটনাটি কেরলমের আলাপ্পুঝা জেলার একটি শহরতলি এলাকায় ঘটেছে। রেস্তোরাঁর মালিক আরশাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারার আওতায় মামলা দায়ের করেছে পুলিশ। সাম্প্রদায়িক বিশৃঙ্খলা ছড়ানোর দেওয়ার উদ্দেশ্যে বিদ্বেষপূর্ণ কাজের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বিষু গ্রিটিং কার্ড নিয়ে ক্ষোভের সঞ্চার
রেস্তোরাঁর কার্ডে শ্রীকৃষ্ণের ছবির সঙ্গে মাংসের পদ, কেরলমে গ্রেফতার মালিক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
{{^htLoading}} {{/htLoading}}
একাধিক রিপোর্ট অনুযায়ী, অভিযোগ উঠেছে যে বিষু গ্রিটিং কার্ডে শ্রীকৃষ্ণের ছবির সঙ্গে মুরগির মাংসের পদ ব্যবহার করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ছবি। শ্রীকৃষ্ণের সঙ্গে আমিষ খাবারের ছবি ব্যবহারের বিষয়টিকে অবমাননাকর বলে দাবি করেন স্থানীয় একাধিক হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন ও ভক্তরা। তাঁরা দাবি করেন যে এই ঘটনার মাধ্যমে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন আইনজীবী এমভি বিজু।
পুলিশের কাছে লিখিত অভিযোগে জানানো হয়, এই ধরণের ছবি ইচ্ছাকৃতভাবে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাসকে অপমান করার জন্য ব্যবহার করা হয়েছে। এরপরই রেস্তোরাঁর মালিককে গ্রেফতার করা হয়। যে রেস্তোরাঁর সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয় বিশ্ব হিন্দু পরিষদের তরফে।
ইতিমধ্যে ওই রেস্তোরাঁর এক ম্যানেজিং পার্টনার দুঃখপ্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি দাবি করেছেন, কোনও ধর্মকে ছোট করা বা কারও অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না তাঁদের। প্রাথমিকভাবে একটি প্রাইভেট গ্রুপে সেই ছবি পাঠানো হয়। সেখানেই আপত্তি তোলা হয় বলে দাবি করেছেন রেস্তোরাঁর ওই ম্যানেজিং পার্টনার।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Kerala News: রেস্তোরাঁর কার্ডে শ্রীকৃষ্ণের ছবির সঙ্গে মাংসের পদ, কেরলমে গ্রেফতার মালিক
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe