...
...
Next Story

RRB Assistant Loco Pilot Recruitment 2026: রেলে ১১১২৭ পদে নিয়োগের আবেদন শুরু, বয়স কত? কতদিন চলবে? কাদের সুযোগ? বেতন কত?

RRB Assistant Loco Pilot Recruitment 2026: রেলওয়ে নিয়োগ বোর্ড অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য ১১,১২৭টি শূন্যপদে নিয়োগের আবেদন শুরু হল।

Published on: May 15, 2026, 18:17:07 IST
Advertisement

RRB Assistant Loco Pilot Recruitment 2026: চাকরির অপেক্ষায় থাকা লাখ-লাখ তরুণ-তরুণীর জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর রেলওয়ে নিয়োগ বোর্ড (RRB) অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদের জন্য ১১,১২৭টি শূন্যপদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ থেকে শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া। আগামী ১৪ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ করতে হবে রেলওয়ে নিয়োগ বোর্ডের অফিসিয়াল পোর্টালে। এই নিয়োগ প্রক্রিয়া দেশের বিভিন্ন রেলওয়ে নিয়োগ বোর্ডের মাধ্যমে সম্পন্ন হবে

RRB ALP নিয়োগের শর্তাবলী

রেলওয়ে নিয়োগ বোর্ড অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য ১১,১২৭টি শূন্যপদে নিয়োগের আবেদন শুরু হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
রেলওয়ে নিয়োগ বোর্ড অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য ১১,১২৭টি শূন্যপদে নিয়োগের আবেদন শুরু হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

১) এই নিয়োগের জন্য আবেদন করতে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারীরাও আবেদন করতে পারবেন। রেলওয়ের এই নিয়োগ কারিগরি যোগ্যতাসম্পন্ন তরুণদের জন্য একটি বড় সুযোগ হিসাবে বিবেচিত হয়।

২) এই নিয়োগের জন্য ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ বছর নির্ধারণ করা হয়েছে। বয়স গণনা করা হবে ২০২৬ সালের ১ জুলাইয়ের ভিত্তিতে। সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।

আরও পড়ুন: UPSC Civil Services Mental Tips: ০.২ নম্বরের জন্য CSAT-এ 'ফেল', কীভাবে হতাশ না হয়েও ৫ চেষ্টায় UPSC-তে সফল সৃষ্টি?

অ্যাসিসট্যান্ট লোকো পাইলটদের বেতন কত হবে?

অ্যাসিসট্যান্ট লোকো পাইলট পদের জন্য নির্বাচিত প্রার্থীরা পে লেভেল ২-র অধীনে চাকরি পাবেন। বেসিক স্যালারি ১৯,৯০০ টাকা রাখা হয়েছে। এছাড়া পাবেন অন্যান্য ভাতাও। সেই কারণে তরুণ প্রজন্মের মধ্যে রেলের চাকরি খুবই জনপ্রিয় বলে মনে করা হয়।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বাছাই প্রক্রিয়াকে কয়েকটি ধাপে ভাগ করেছে। প্রথমত, একটি কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা অর্থাৎ সিবিটি-১ হবে। এতে গণিত, সাধারণ বিজ্ঞান, যুক্তি এবং সাধারণ জ্ঞান সম্পর্কিত ৭৫টি প্রশ্ন থাকবে। পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে এক ঘণ্টা বা ৬০ মিনিট।

আরও পড়ুন: UPSC Civil Services Success Story: ১৮ বছরে দৃষ্টিহীন হন, মা লেখেন UPSC সিভিল সার্ভিস পরীক্ষায়, ছেলে হলেন IAS অফিসার

সেইসঙ্গে রেলের পরীক্ষায় ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিংও হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ নম্বর কেটে নেওয়া হবে। তারপর সিবিটি -২ পরীক্ষা, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা নেবে রেল বোর্ড। সিবিটি-২ এবং অ্যাপটিটিউড টেস্টের পার্ট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। যাঁদের পারফরম্যান্স ভালো হবে, তাঁরা রেলে নিয়োগের সুযোগ পাবেন।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe