...
...
Next Story

Railways Employees Bonus and PWD Pension: পুজোয় ১৭,৯৫১ টাকার বোনাস, জন্ম থেকেই পেনশন- একগুচ্ছ সুখবর মিলল, কাদের লাভ?

Railways Employees Bonus and PWD Pension: পুজোয় প্রায় ১৮,০০০ টাকার বোনাসের ঘোষণা করা হল। তাছাড়াও জন্ম থেকেই পেনশনের ঘোষণা করা হল বিশেষভাবে সক্ষমদের জন্য। পুজো এবং দীপাবলির আগে একগুচ্ছ উপহার দিল কেন্দ্রীয় সরকার।

Published on: Oct 14, 2026, 16:27:40 IST
Advertisement

Railways Employees Bonus and PWD Pension: পুজোর আগেই রেলকর্মীদের জন্য বোনাসের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৭৮ দিনের বেতনের সমান প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (পিএলবি) দেওয়া হবে। সর্বোচ্চ ১৭,৯৫১ টাকা বোনাস মিলবে।

রেলকর্মীদের জন্য পুজোর বোনাসের ঘোষণা

পুজো এবং দীপাবলির আগে একগুচ্ছ উপহার দিল কেন্দ্রীয় সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
পুজো এবং দীপাবলির আগে একগুচ্ছ উপহার দিল কেন্দ্রীয় সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

১১ লাখ ৪০ হাজার ৭৭০ জন রেলকর্মীর জন্য পারফরম্যান্স লিঙ্কড বোনাসের ঘোষণা করা হল। ৭৮ দিনের বোনাস দেওয়া হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দীপাবলির উপহার হিসেবে রেলকর্মীদের পারফরম্যান্স লিঙ্কড বোনাস দেওয়া হচ্ছে। যাঁরা উৎসবের সময়ও নিজেদের কাজ করে যান। সেজন্য ২,০০৯ কোটি টাকার মতো খরচ হবে।

বিশেষভাবে সক্ষমদের পেনশনের সুবিধা বাড়ছে

১) বিশেষভাবে সক্ষমদের পেনশন পাওয়ার জন্য ৮০ শতাংশের ন্যূনতম সীমা ছিল। এখন সেটা কমিয়ে ৪০ শতাংশ করা হল।

২) আর এবার জন্ম থেকেই বিশেষভাবে সক্ষমদের পেনশন দেওয়া হবে। এতদিন ১৮ বছরের ঊর্ধ্বে বিশেষভাবে সক্ষমদের পেনশন মিলত।

(বিস্তারিত পরে আসছে)

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks