...
...
Next Story

Delhi North Block Smoke Case: দিল্লির নর্থ ব্লকে আচমকা ধোঁয়া, আছে অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রকের অফিস, এল দমকল

Delhi North Block Smoke Case: দিল্লির নর্থ ব্লকে আচমকা ধোঁয়া দেখা গেল। দমকলের তরফে জানানো হয়েছে, ছোটোখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যে আগুন নেভানো হয়েছে। কোনও হতাহতের খবর মেলেনি বলে দমকলের তরফে জানানো হয়েছে।

Published on: Oct 26, 2026, 11:46:08 IST
Advertisement

Delhi North Block Smoke Case: দিল্লির নর্থ ব্লকে আচমকা ধোঁয়া দেখা গেল। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলেই পৌঁছায় দমকলের ছ'টি ইঞ্জিন। যে নর্থ ব্লকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অফিস আছে। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির দমকল বিভাগের তরফে জানানো হয়েছে যে নর্থ ব্লকে ধোঁয়া দেখতে পাওয়া গিয়েছে বলে ফোন আসে। তারপরই ঘটনাস্থলে দমকলের ছ'টি ইঞ্জিন পাঠানো হয়। তবে বড় কোনও বিপদ ঘটেনি। ভিতরে কিছু অংশ খোলার কাজ চলছিল। সেইসময় ছোটোখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যে আগুন নেভানো হয়েছে। কোনও হতাহতের খবর মেলেনি বলে দমকলের তরফে জানানো হয়েছে।

দুর্ঘটনার মুখে পড়ল রাহুলের কনভয়ের একাধিক গাড়ি

দিল্লির নর্থ ব্লকে আচমকা ধোঁয়া দেখা গেল।
দিল্লির নর্থ ব্লকে আচমকা ধোঁয়া দেখা গেল।

তারইমধ্যে দিল্লি থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে দুর্ঘটনায় পড়ে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কনভয়ের একাধিক গাড়ি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের অভিযোগে উত্তরপ্রদেশের সুলতানপুরের আদালতে যে মামলা চলছিল, তার শুনানি ছিল আজ। সেখানে হাজিরা দিতে যাওয়ার সময় পূর্বাঞ্চলপুর এক্সপ্রেসওয়েতে সেই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: CJP Abhijeet Dipke Latest Update: 'কাপুরুষ' দীপকেদের কেরিয়ার শেষ, নেহা বোরাকে সম্মান করি, দাবি প্রাক্তন বিচারপতির

কংগ্রেস নেতাদের গাড়ি আচমকা ব্রেক কষে, তারপরই দুর্ঘটনা

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এক পুলিশ অফিসার জানিয়েছেন যে কনভয়ের সামনে একটি ব্যক্তিগত গাড়ি চলে আসায় সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ সেই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কংগ্রেস নেতাদের ওই গাড়িটি আচমকা অজ্ঞাত কারণে ব্রেক কষে দেয়। তার জেরে পরপর গাড়ি ব্রেক কষতে থাকে। আর পরপর গাড়িতে ধাক্কা লাগে। প্রাথমিকভাবে যা খবর, পাঁচটি গাড়িতে সংঘর্ষ হয়েছে।

তবে কংগ্রেস সাংসদ রাহুল সুরক্ষিত আছেন। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেসের মুখপাত্র অংশু আওয়াস্তি জানান যে রাহুল পুরোপুরি সুরক্ষিত রয়েছেন। তাঁর গাড়ি দুর্ঘটনার মুখে পড়েনি। তাঁর কথায়, ‘রাহুলজি পুরোপুরি সুরক্ষিত আছেন। এক্সপ্রেসওয়ে ধরে তাঁর কনভয় যাওয়ার সময় ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছিল।’

আরও পড়ুন: Leftist Leader wins Brazil Election: বামেরা ফিরল ব্রাজিলে! সব ওলটপালট করে ‘সাম্বা ঝড়’ লুলার, তারপরই নিশানা ট্রাম্পকে

সেই দুর্ঘটনার পরে আদালতের দিকে রওনা দেন রাহুলরা। সকাল ১১ টা ১৫ মিনিট নাগাদ আদালতে পৌঁছান। ২০১৮ সালের কর্ণাটকের বিধানসভা নির্বাচনের সময় বেঙ্গালুরুতে একটি জনসভা থেকে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি শাহেরর বিরুদ্ধে রাহুল কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠেছিল।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks