SSC CGL 2025 New Rules: SSC CGL-র নয়া নিয়মে ফাঁকা থাকবে না কোনও শূন্যপদ, কীভাবে? FRTA, ফিক্স ও ফ্লোট কী?

SSC CGL 2025 New Rules: বুধবার এসএসসি সিজিএল 'ফার্স্ট রাউন্ড অফ টেনটেটিভ অ্যালোকেশন'-র (FRTA) তালিকা প্রকাশিত হয়েছে। সেই আবহে FRTA, ফিক্স ও ফ্লোটের মতো বিষয়গুলি জেনে নিন। নয়া নিয়মে ফাঁকা থাকবে না কোনও পদ। 

Published on: Apr 9, 2026, 11:57:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

SSC CGL 2025 New Rules: বুধবার স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের (সিজিএল) 'ফার্স্ট রাউন্ড অফ টেনটেটিভ অ্যালোকেশন'-র (FRTA) তালিকা প্রকাশিত হয়েছে। বিভিন্ন পরীক্ষায় শূন্যপদের সর্বাধিক ব্যবহার এবং নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও পরীক্ষার্থী-বান্ধব করার লক্ষ্যে এসএসসি সিজিএল ২০২৫ থেকে স্লাইডিং মেকানিজম চালু করা হয়েছে। বিষয়টি এসএসসি আধিকারিক আশিস কুমার শ্রীবাস্তব জানিয়েছেন যে এই ব্যবস্থার অধীনে সেই শূন্যপদগুলি পূরণ করা হবে, যা প্রার্থীদের নথি যাচাইয়ের সময় অনুপস্থিত থাকা বা নির্বাচন পরবর্তী সংশ্লিষ্ট বিভাগে যোগদান না করার কারণে ফাঁকা থাকত। এই পদ্ধতিতে প্রথম পর্যায়ে প্রার্থীদের তাঁদের অগ্রাধিকারের ভিত্তিতে FRTA-র মাধ্যমে পদ/বিভাগ বরাদ্দ করা হবে। এরপর প্রার্থীদের তাঁদের বরাদ্দ নিশ্চিত করার জন্য নির্ধারিত সময়ের মধ্যে পরিচয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই সময় প্রার্থীদের ফিক্স (Fix) অথবা ফ্লোট (Float) বিকল্প নির্বাচন করা বাধ্যতামূলক হবে।

বুধবার এসএসসি সিজিএল 'ফার্স্ট রাউন্ড অফ টেনটেটিভ অ্যালোকেশন'-র (FRTA) তালিকা প্রকাশিত হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
বুধবার এসএসসি সিজিএল 'ফার্স্ট রাউন্ড অফ টেনটেটিভ অ্যালোকেশন'-র (FRTA) তালিকা প্রকাশিত হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

কীভাবে পুরো প্রক্রিয়া হবে?

ফিক্সের অর্থ হল বর্তমান বরাদ্দ চূড়ান্তভাবে গ্রহণ করা। অন্যদিকে ফ্লোট বিকল্প নির্বাচন করলে প্রার্থী উচ্চতর অগ্রাধিকারের পদের জন্য ভবিষ্যতে উপলব্ধ শূন্যপদের সাপেক্ষে আপগ্রেডের জন্য যোগ্য হবেন। কমিশনের তরফে শুধুমাত্র একবার স্লাইডিং রাউন্ড আয়োজন করা হবে, যেখানে পরিচয় যাচাইকরণের সময় অনুপস্থিত প্রার্থীদের কারণে সৃষ্ট শূন্যপদগুলি ফ্লোট বিকল্প নির্বাচনকারী প্রার্থীদের মধ্যে মেধা এবং অগ্রাধিকারের ভিত্তিতে পুনরায় বরাদ্দ করা হবে। এই প্রক্রিয়া শেষে প্রকাশিত চূড়ান্ত ফলাফল সকল প্রার্থী এবং সংশ্লিষ্ট বিভাগগুলির জন্য বাধ্যতামূলক হবে।

আরও পড়ুন: PPF Rules: ১৫ বছর নয়, আরও বাড়ানো যায় PPF-র মেয়াদ, কীভাবে করবেন? আয়করেও বিশাল সুবিধা

প্রার্থীদের পরিচয় যাচাইয়ের জন্য এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্লট বুক করতে হবে, যেখানে তাঁরা শহর/রাজ্য, তারিখ এবং শিফট নির্বাচন করবেন। একবার বুক করা স্লট চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং কোনও পরিবর্তন হবে না। নির্ধারিত তারিখ ও সময়ে যাচাই কেন্দ্রে উপস্থিত থাকা বাধ্যতামূলক, অন্যথায় আবেদন বাতিল করা হতে পারে।

আরও পড়ুন: CRPF Recruitment 2026: CRPF-তে চাকরির সুযোগ! ৯,১৯৫ শূন্যপদে নিয়োগ, কবে থেকে আবেদন শুরু? বেতন কত হবে?

স্লাইডিং মেকানিজমের প্রক্রিয়া

এই প্রক্রিয়া FRTA (First Round of Tentative Allocation) দিয়ে শুরু হয়। এতে প্রার্থীদের তাঁদের যোগ্যতা এবং অগ্রাধিকারের ভিত্তিতে প্রাথমিক পদ বরাদ্দ করা হয়। প্রথমে পরিচয় যাচাই করে দেখা হয়ে থাকে। যদি প্রার্থী এই প্রক্রিয়ায় উপস্থিত না হয়, তবে তাঁকে অনুপস্থিত বলে গণ্য করা হয় এবং চূড়ান্ত ফলাফল থেকে বাদ দেওয়া হয়।

ফিক্স বিকল্প: একবার ফিক্স নির্বাচন করার পরে বরাদ্দকৃত পদে কোনও পরিবর্তন সম্ভব নয়।

ফ্লোট বিকল্প: এই বিকল্পটি প্রার্থীর আপগ্রেড করার ইচ্ছাকে তুলে ধরে। যদি স্লাইডিং রাউন্ডের সময় মেধা এবং শূন্যপদের ভিত্তিতে প্রার্থীর উচ্চ অগ্রাধিকারের কোনও পদ উপলব্ধ হয়, তবে তাঁকে সেই পদ বরাদ্দ করা যেতে পারে।

আরও পড়ুন: Amazon layoff report: মে'র মধ্যে ১৪,০০০ কর্মীকে ছাঁটাইয়ের পথে অ্যামাজন? ওরাকেলের পরে কী হবে?

বাধ্যতামূলক শর্ত: ফ্লোট বিকল্প নির্বাচনকারী প্রার্থীদের জন্য এটি মনে রাখা আবশ্যক যে যদি তাঁরা আপগ্রেড করা পোস্ট পান, তাহলে তাঁদের তা বাধ্যতামূলকভাবে যোগদান করতে হবে। যদি প্রার্থী আপগ্রেডেড পোস্ট যোগদান করতে ব্যর্থ হন, তবে তাঁর পুরনো এবং নতুন উভয় পোস্ট হারাবেন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More