Amazon layoff report: মে'র মধ্যে ১৪,০০০ কর্মীকে ছাঁটাইয়ের পথে অ্যামাজন? ওরাকেলের পরে কী হবে?
Amazon layoff report: মে'র মধ্যে ১৪,০০০ কর্মীকে ছাঁটাইয়ের পথে অ্যামাজন? প্রায় ১৪,০০০ কর্মীকে ছাঁটাই করছে অ্যামাজন? তেমনই জল্পনা শুরু হয়েছিল। ওরাকেলের ছাঁটাইয়ের ধাক্কা কাটার আগে সেই জল্পনা সামনে আসতেই আতঙ্ক তৈরি হয়েছিল।
Amazon layoff report: প্রায় ১৪,০০০ কর্মীকে ছাঁটাই করছে অ্যামাজন? তেমনই জল্পনা শুরু হয়েছিল। ওরাকেলের ছাঁটাইয়ের ধাক্কা কাটার আগে সেই জল্পনা সামনে আসতেই আতঙ্ক তৈরি হয়েছিল। যদিও অ্যামাজনের তরফে দাবি করা হয়েছে যে সেরকম কিছু হচ্ছে না। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজনের তরফে দাবি করা হয়েছে যে প্রায় ১৪,০০০ জন কর্মীকে ছাঁটাইয়ের যে জল্পনা ছড়িয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যো।
কয়েক মাসের মধ্যে ৩০,০০০ কর্মীকে ছাঁটাই
আসলে বিভিন্ন মহলের তরফে দাবি করা হচ্ছিল যে এক বছরের মধ্যে অ্যামাজনে তৃতীয় দফায় ছাঁটাই করা হবে। কারণ কয়েক মাসের কোম্পানি ইতিমধ্যেই ৩০,০০০ জনকে ছাঁটাই করেছে। চলতি বছরের জানুয়ারিতে ১৬,০০০ কর্মীকে ছাঁটাই করেছিল। আর ২০২৫ সালের শেষের দিকে ১৪,০০০ জনকে ছাঁটাই করেছিল অ্যামাজন। সেই রেশ ধরে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছিল যে আগামী মে'র মধ্যে বিশ্বব্যাপী আরও প্রায় ১৪,০০০ জন কর্মীকে বরখাস্ত করার পরিকল্পনা করছে ওই সংস্থা। ছাঁটাই করা হতে পারে মিড-লেভেল ম্যানেজার-সহ বিভিন্ন স্তরের কর্মীদের।
আরও পড়ুন: PPF Rules: ১৫ বছর নয়, আরও বাড়ানো যায় PPF-র মেয়াদ, কীভাবে করবেন? আয়করেও বিশাল সুবিধা
এবারের জল্পনা ওড়াল অ্যামাজন
যদিও অ্যামাজন ছাঁটাইয়ের দাবি অস্বীকার করেছে। রিপোর্ট অনুযায়ী, কোম্পানির একজন মুখপাত্র বলেছেন যে অনলাইনে ছড়িয়ে পড়া এই দাবিগুলি ভুল এবং তথ্যের উপর ভিত্তি করে নয়। এই প্রতিক্রিয়া এমন সময়ে এসেছে যখন কোম্পানির মধ্যে পুনর্গঠন নিয়ে জল্পনা বাড়ছে, বিশেষ করে যখন প্রযুক্তি শিল্পে অটোমেশন এবং অপারেশনাল এফিসিয়েন্সি নিয়ে আলোচনা চলছে।
এআই এবং কার্যকারিতার উপর ফোকাস অ্যামাজনের
এমনিতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিকাঠামোতে তার বিনিয়োগ ক্রমাগত বাড়াচ্ছে অ্যামাজন। কোম্পানি ইঙ্গিত দিয়েছে যে এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে-সঙ্গে কয়েকটি নির্দিষ্ট ভূমিকার প্রয়োজনীয়তা হয়তো আগের মতো বড় আকারে থাকবে না। এই চাকরিগুলিতে ছাঁটাইয়ের ঝুঁকি আছে বলেও বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper











