...
...
Next Story

Success Story in KBC 2026: KBC-তে ৫০ লাখ জিতলেন IIT টপার! ড্রাইভার বাবার দিকে তাকিয়ে ফেরান ১৮ লাখের চাকরি

Success Story in KBC 2026: আইআইটির টপার 'কৌন বনেগা ক্রোড়পতি'-তে ৫০ লাখ টাকা জিতলেন। যিনি লাখ-লাখ টাকার চাকরির অফার ফিরিয়ে দিয়েছেন। কারণ তাঁর লক্ষ্য হল ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা এবং আইএএস অফিসার হওয়া।

Published on: Aug 20, 2026, 14:58:07 IST
Advertisement

Success Story in KBC 2026: অষ্টাদশ কৌন বনেগা ক্রোড়পতিতে ৫০ লাখ টাকা জিতলেন আইআইটি টপার যোগেশ সাহু। যিনি ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা দিয়ে আইএএস হওয়ার স্বপ্নপূরণের জন্য ১৮ লাখ টাকার চাকরির অফারও নেননি। সেই ছেলে বাবার লড়াইয়ের জন্য আইএএস হতে চান।

সংগ্রাম থেকে সাফল্যের শিখরে

কৌন বনেগা ক্রোড়পতিতে যোগেশ সাহু।
কৌন বনেগা ক্রোড়পতিতে যোগেশ সাহু।

যোগেশের সেই সাফল্যের নেপথ্যে রয়েছে এক সংগ্রামের গল্প। বাবা পেশায় একজন গাড়ি চালক ছিলেন। মাসিক আয় ছিল ২০,০০০ টাকার মতো। আর্থিক অবস্থা সেরকম ভালো না হলেও যোগেশের বাবা কখনওই ছেলের শিক্ষায় খামতি রাখতে দেননি। ছোটোবেলা থেকেই যোগেশ ছিলেন অত্যন্ত মেধাবী। স্থানীয় স্কুল থেকে প্রাথমিক শিক্ষার পরে ছত্তিশগড় রাজ্য বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় ৯৮ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন।

আরও পড়ুন: Success Story: প্রেগনেন্সির সময় UPSC-র প্রস্তুতি, প্রথম অ্যাটেম্পটেই IPS অফিসার হলেন শাহনাজ

IIT বম্বের টপার, চাকরির অফার পান ১৮ লাখ টাকার

তারপর সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকা (JEE) ক্র্যাক করে সুযোগ পান আইআইটি বম্বেতে। সেইসময় রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছিল। আইআইটিতে নিজের মেধার পরিচয় দেন। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে শীর্ষে থেকে পাশ করেন।

আইআইটিতে টপার হওয়ার পরে বার্ষিক ১৮ লাখ টাকা প্যাকেজের চাকরির অফার পেয়েছিলেন যোগেশ। কিন্তু তাঁর স্বপ্ন ছিল ইউপিএসসি সিভিল সার্ভিসেস দিয়ে আইএএস অফিসার হওয়ার। আর তাতে পুরোপুরি সমর্থন করে পরিবারও। কেবিসির হট সিটে বসে অমিতাভ বচ্চনের সামনে যোগেশ নিজের এই স্বপ্নের পিছনের অনুপ্রেরণার কথাও জানান।

আরও পড়ুন: UPSC Civil Services Success Story: বাবার খুনের পরে UPSC দিয়ে IPS হলেন বজরং, হত্যাকারীদেরও হল জেল, ভাসলেন আবেগে

কীভাবে IAS হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন যোগেশ?

তিনি জানান, ছোটোবেলায় যখন দেখতেন বাবা বিভিন্ন বড় অফিসারদের জন্য গাড়ির দরজা খুলে দিচ্ছেন এবং তাঁদের সম্মান জানিয়ে সেলাম ঠুকছেন, তখন থেকেই তাঁর মনে একটি তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। সংকল্প করেন যে তিনি এমন এক পদে পৌঁছাবেন, যাতে মানুষ তাঁর বাবাকে সম্মান জানায়। সেই থেকেই জেলাশাসক বা কালেক্টর হওয়ার স্বপ্ন দেখা শুরু হয় যোগেশের।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe