SC raps Mamata Banerjee: ‘কেউ কল্পনাও করতে পারেননি..’., আইপ্যাক কাণ্ডে মমতাকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
SC raps Mamata Banerjee: সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালত বলেছে, 'এটা এমন একজনের কাজ, যিনি কাকতালীয়ভাবে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, যা সমগ্র গণতন্ত্রকে বিপদে ফেলেছে।’'
SC raps Mamata Banerjee: আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শীর্ষ আদালত বলেছে, ‘এটি রাজ্য ও কেন্দ্রের মধ্যে হওয়া কোনও বিবাদ নয়। কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী একটি তদন্তের মাঝপথে এসে গণতন্ত্রকে বিপন্ন করে তারপর বলতে পারেন না যে… এটিকে রাজ্য ও কেন্দ্রের মধ্যেকার বিবাদে পরিণত করবেন না। বরং এটা এমন একজনের কাজ, যিনি কাকতালীয়ভাবে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, যা সমগ্র গণতন্ত্রকে বিপদে ফেলেছে।’ সেইসঙ্গে রীতিমতো কড়া ভাষায় শীর্ষ আদালত বলেছে যে দেশের প্রখ্যাত আইনজ্ঞরাও এমন পরিস্থিতির কথা কল্পনা করেননি।

ইডির দায়ের করা মামলা ও আইপ্যাক কাণ্ড
আর সুপ্রিম কোর্ট সেই মন্তব্য করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং কেন্দ্রীয় সংস্থার অফিসারদের দায়ের করা মামলার ভিত্তিতে। ৩২ নম্বর ধারার আওতায় মুখ্যমন্ত্রী এবং অন্যান্যদের বিরুদ্ধে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়। যে ইডি গত জানুয়ারিতে কলকাতায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাসভবন এবং সল্টলেকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরাদর্শদাতা সংস্থার অফিসে তল্লাশি চালায়।
সবুজ ফাইল হাতে মমতা ও নথি বের করা
সেই তল্লাশির মধ্যেই আইপ্যাকের কর্ণধার এবং সংস্থার অফিসে ঢুকে যান মুখ্যমন্ত্রী (যদিও মমতা দাবি করেন যে তিনি তৃণমূল সুপ্রিমো হিসেবে যান)। প্রতীকের বাড়ি থেকে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন। আবার সল্টলেকে আইপ্যাকের অফিস থেকে একগুচ্ছ নথি, ফাইল বের করে নিয়ে যাওয়া হয় গাড়ি করে। মমতা অভিযোগ করেন, নির্বাচনের আগে তাঁর দলের গোপন নথি, প্রার্থীতালিকা এবং কৌশল চুরি করতেই ইডি তল্লাশি চালায়।
আরও পড়ুন: Mamata on ED Raid: ‘আমার সিকিউরিটি দেখা লোকের বাড়িতেও রেড করছেন, আমায় খুন করতে চান?’ বিস্ফোরক মমতা
‘আদালত ধরেই নিচ্ছে মুখ্যমন্ত্রী অপরাধ করেছেন?’
গত মাসে সুপ্রিম কোর্টে যখন আইপ্যাক মামলা উঠেছিল, তখন রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি পিকে মিশ্র বলেন, ইডির তদন্তে যদি মুখ্যমন্ত্রী করেন, তাহলে আপনার মতে প্রতিকারের সময় কেন্দ্রীয় সংস্থার যাওয়া উচিত রাজ্যের কাছে এবং তাদের কাছে প্রতিকার চাওয়া দরকার? যে রাজ্য সরকারের মাথায় আছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: EVM Tampering: 'ইভিএমের বোতাম আঠা, কালি, পারফিউম লাগানো হলে…', কড়া নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের
বিচারপতি মিশ্রের সেই মন্তব্যের প্রেক্ষিতে আইনজীবী কপিল সিব্বল বলেন যে সুপ্রিম কোর্ট কি এখনই ধরে নিচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধ করেছেন? পালটা বিচারপতি মিশ্র বলেন যে শীর্ষ আদালত কোনও কিছু ধরে নিচ্ছে না। এটাই অভিযোগ উঠেছে। আদালতকে ভুল বুঝবেন না। প্রতিটি অভিযোগই নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে হয়। যদি কোনও তথ্য না থাকে, তাহলে তদন্ত করতে হবে। সেই কারণেই সিবিআই তদন্ত চাওয়া হয়েছে বলে জানান বিচারপতি মিশ্র।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


