...
...
Next Story

Pakistan Global Terrorism Index 2026: বিশ্বের জঙ্গি সূচকের শীর্ষে পাক, প্রাক্তন দূত বললেন ‘সাপ পুষলে কামড় খেতেই হবে’

Pakistan Global Terrorism Index 2026: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখ পুড়ল ফের। কারণ ২০২৬ সালের ‘গ্লোবাল টেররিজম ইনডেক্সের’ (বিশ্ব সন্ত্রাসবাদ সূচক) শীর্ষে পাকিস্তানের নাম আছে। তারপরই আক্রমণ করলেন প্রাক্তন পাকিস্তানি দূত।

Published on: Sep 27, 2026, 15:44:23 IST
Advertisement

Pakistan Global Terrorism Index 2026: বাড়ির উঠোনে সাপ পুষলে যেটা হয়, ঠিক সেটাই হয়েছে পাকিস্তানের সঙ্গে - এবার কোনও ভারতীয় কূটনীতিবিদ সেই মন্তব্য করলেন না। বরং সেটা বললেন আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন দূত হুসেন হাক্কানি। তিনি বলেছেন, ‘বাড়ির উঠোনে সাপ পুষলে যা হয়, ঠিক সেটাই হয়েছে - একদিন বাড়ির সদস্যরাও সাপের কামড় খায়। ৫০ বছর আগে উগ্রবাদী জিহাদিদের অস্ত্র দিয়ে সহায়তা করা শুরু করেছিল পাকিস্তান। আর এখন জঙ্গি হামলার নিশানায় থাকা দেশগুলির তালিকার উপরে দিকে আছে পাকিস্তান। এটা থেকে শিক্ষা নিয়ে কেউ শুধরোতে চাইছেন?’

বিশ্বের সন্ত্রাসবাদ সূচকের শীর্ষে পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখ পুড়ল ফের। (ছবি সৌজন্যে এপি)
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখ পুড়ল ফের। (ছবি সৌজন্যে এপি)

তিনি সেই মন্তব্য করেছেন ২০২৬ সালের ‘গ্লোবাল টেররিজম ইনডেক্সের’ (বিশ্ব সন্ত্রাসবাদ সূচক) শীর্ষে পাকিস্তানের নাম দেখার পরে। ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিসের (আইইপি) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে পাকিস্তানে ১,০৪৫টি সন্ত্রাসমূলক ঘটনা ঘটেছে। তাতে মৃত্যু হয়েছে ১,১৩৯ জনের।

আরও পড়ুন: Indian Diplomat Laughs at Pakistan PM: সিঁদুরে নাকি 'জিতেছে' পাকিস্তান! শরিফের কথায় UN-তে হেসে দিলেন ভারতীয় কূটনীতিবিদ

'শুধু প্রতিবেশীদের নয়, আপনাকেও সাপ কামড়াবে', মনে করিয়েছিলেন জয়শংকর

সেই রিপোর্ট দেখে আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন দূত যে মন্তব্য করেছেন, তা আগেই বলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ২০২২ সালে রাষ্ট্রসংঘের সদর দফতরে পাকিস্তানি সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘আমার যদি ঠিক মনে করতে পারি, তাহলে এক দশকেরও বেশি আগে হিলারি ক্লিন্টন পাকিস্তান সফরে গিয়েছিলেন এবং হিনা রব্বানি খান মন্ত্রী ছিলেন সেইসময়।’

সেইসময় কী হয়েছিল, সেটা ব্যাখ্যা করে ভারতের বিদেশমন্ত্রী আরও বলেছিলেন, 'তাঁর (হিনা) পাশে দাঁড়িয়ে হিলারি ক্লিন্টন বলেছিলেন যে যদি আপনার বাড়ির উঠোনে সাপ থাকে, তাহলে আপনি শুধু আশা করতে পারেন না যে শুধু প্রতিবেশীকেই কামড়াবে সাপ। শেষপর্যন্ত যাঁরা সাপকে বাড়ির উঠোনে রেখেছেন, তাঁদেরও কামড়াবে। কিন্তু আপনি তো জানেন, ভালো পরামর্শ নেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের রেকর্ড আহামরি নয়।'

আরও পড়ুন: Indian Air Force Officer Bravery: কলাইকুন্ডার আকাশে ৪ পাক ফাইটারকে তছনছ করেন, বাঁচান কলকাতাকে, প্রয়াত ভারতের সেই 'হিরো'

আর পাকিস্তান যে সত্যিই ক্লিন্টন বা জয়শংকরের পরামর্শ শোনেনি, তা অসংখ্যবার প্রমাণ করেছে। ভারতে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করেছে। পহেলগাঁও হামলা চালিয়েছে। তারপর যখন ভারত পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের ন'টি জঙ্গি শিবিরে আক্রমণ করেছে, তখন সন্ত্রাসীদের সঙ্গে মন কেঁদে উঠেছে ইসলামাবাদের। ভারতে হামলা চালাতে গিয়ে বেআব্রু হয়ে ফিরেছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks