Pakistan Minister in India: নয়াদিল্লিতে চলে এলেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী মুসাদিক মাসুদ মালিক। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিতে আসা অন্যান্য প্রতিনিধিদের যে প্রোটোকল মেনে স্বাগত জানানো হচ্ছে, ঠিক সেভাবেই অভ্যর্থনা জানানো হয়েছে পাকিস্তানের মন্ত্রীকে। যিনি পহেলগাঁও জঙ্গি হামলার পরে ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত রাখায় 'হাত কেটে নেওয়ার' হুমকিও দিয়েছিলেন। একটি সেমিনারে তিনি বলেছিলেন, ‘যারা আমাদের জলে হাত দেবে, তাদের হাত কেটে ফেলা হবে।’
নয়াদিল্লিতে SCO বৈঠকে যোগ দেবেন পাক মন্ত্রী

সেই মুসাদিকই নয়াদিল্লিতে এসসিও সংক্রান্ত বৈঠকে যোগ দিচ্ছেন। আজ থেকে রবিবার পর্যন্ত দিল্লিতে সেই বৈঠক চলবে। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিভিন্ন দেশের মধ্যে আলোচনার গুরুত্ব এবং কূটনীতির এই ক্ষেত্রে বিষয়ে ইসলামাবাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন মুসাদিক। যে পাকিস্তান আপাতত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের ‘চেয়ার’ পদে আছে।
বিদেশনীতি নিয়ে বিভ্রান্ত বিজেপি সরকার, দাবি সপা নেতার
তবে মুসাদিকের ভারত সফর নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা নিশানা করেছে নরেন্দ্র মোদী সরকারের বিদেশনীতিকে। সমাজবাদী পার্টির নেতা ফখরুল হাসান চাঁদ দাবি করেছেন যে বিদেশনীতি নিয়ে বিভ্রান্ত হয়ে আছে মোদী সরকার। তাঁর কথায়, 'বিজেপি সবসময় বলে যে একইসঙ্গে আলোচনা এবং সন্ত্রাসবাদ চলতে পারে না। কিন্তু এখন এসসিও বৈঠকের জন্য ভারতে এলেন একজন পাকিস্তানি মন্ত্রী।'
‘আমাদের বিদেশনীতির সঙ্গে আপস করা হচ্ছে’, নিশানা কংগ্রেসের
একইসুরে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত। তিনি দাবি করেছেন, ‘বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদী দ্বিধায় ভুগছেন। ওঁরা ক্রিকেটারদের পাকিস্তানি দলের বিরুদ্ধে খেলতে বলেন। এখন ভারতে আসছেন এক পাকিস্তানি মন্ত্রী। আমাদের বিদেশনীতির সঙ্গে আপস করা হচ্ছে।’
{{/usCountry}}একইসুরে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত। তিনি দাবি করেছেন, ‘বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদী দ্বিধায় ভুগছেন। ওঁরা ক্রিকেটারদের পাকিস্তানি দলের বিরুদ্ধে খেলতে বলেন। এখন ভারতে আসছেন এক পাকিস্তানি মন্ত্রী। আমাদের বিদেশনীতির সঙ্গে আপস করা হচ্ছে।’
{{/usCountry}}‘সন্ত্রাসবাদ ও আলোচনা একইসঙ্গে চলতে পারে না’
আবার কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি দাবি করেছেন, সিন্ধু জলচুক্তি নিয়ে যেভাবে কথা বলেছিলেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী, তা জঙ্গিদের ভাষা ছিল। তাঁর কথায়, ‘সন্ত্রাসবাদ এবং আলোচনা একইসঙ্গে চলতে পারে না। অপারেশন সিঁদুরের সময় উনি যে ভাষা প্রয়োগ করেছিলেন, তা একজন মন্ত্রীর ভাষা ছিল না। ওটা জঙ্গিদের ভাষা ছিল।’
এমনিতে ২০২৩ সালের পরে এই প্রথমবার ভারতে আসতে পারলেন কোনও পাকিস্তানি মন্ত্রী। ২০২৩ সালে গোয়ায় এসসিও বৈঠকে যোগ দিয়েছিলেন তৎকালীন পাকিস্তানি মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। আর ২০২৫ সালে পহেলগাঁও হামলার প্রেক্ষিতে অপারেশন সিঁদুরের পরে এই প্রথমবার ভারতে আসতে পারলেন কোনও পাকিস্তানি নেতা।