...
...
Next Story

TMC Rebel MPs joining new party: মমতাকে গুগলি দেব, সায়নীদের! ত্রিপুরার অনামী দলের সঙ্গে জুড়ছেন তৃণমূলের ২০ সাংসদ

TMC Rebel MPs joining new party: মমতা বন্দ্যোপাধ্যায়কে গুগলি দিলেন দেব, সায়নী ঘোষরা! ত্রিপুরার অনামী দলের সঙ্গে জুড়ছেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ২০ সাংসদ। যে দলের কার্যত কোনও অস্তিত্বই নেই পশ্চিমবঙ্গের মাটিতে।

Published on: Jun 14, 2026, 19:42:34 IST
Advertisement

TMC Rebel MPs joining new party: শেষবেলায় গুগলি দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ সাংসদরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তৃণমূলের প্রতীক ছিনিয়ে নেওয়ার পথে হাঁটলেন না। বরং ত্রিপুরার একটি ছোটো দলের সঙ্গে তাঁরা মিশে যাচ্ছেন বলে সূত্রের খবর। আপাতত যা খবর মিলেছে, তাতে ত্রিপুরার ছোটো দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়ার (এনসিপিআই) সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন দেব, সায়নী ঘোষ-সহ তৃণমূলের ২০ জন 'বিদ্রোহী' সাংসদ। সেই মর্মে ইতিমধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা পড়ে গিয়েছে বলে জানিয়েছেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে দলীয় কার্যালয় খোলা হবে। তবে সরকারিভাবে বিষয়টি নিয়ে আপাতত কিছু জানানো হয়নি। কোনও মন্তব্য করেননি লোকসভার স্পিকারও।

অভিষেকের চিঠি, পৌঁছে দিলেন মমতার দুই দূত

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদের বৈঠক।
লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদের বৈঠক।

এমনিতে লোকসভার স্পিকারের সঙ্গে বিদ্রোহী সাংসদের সাক্ষাতের আগে তাঁর বাসভবনে যান মমতার দুই 'দূত' সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ। তাঁরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি চিঠি দেন। তাতে দাবি করা হয়, যে সংসদে তৃণমূলকে যেন একটি দল হিসেবেই বিবেচনা করা হয়। কোনও বিচ্ছিন্ন গোষ্ঠীকে যাতে স্বীকৃতি না দেওয়া হয়, সেই আর্জিও জানানো হয়।

আরও পড়ুন: Kunal on Sudip-Shatabdi car incident: শতাব্দীর সঙ্গে গাড়িতে সুদীপ! কুণাল বললেন ‘বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি’ হবে তো

সেই চিঠি দেওয়ার পরে সাগরিকা বলেন, ‘আমরা (লোকসভার স্পিকারের কাছে) একটি চিঠি দিয়েছি যে, তৃণমূল কংগ্রেস একটি অবিভাজ্য দল। লোকসভার ভিতরে আপনারা আলাদা কোনও গোষ্ঠী গঠন করতে পারেন না। এটি সংবিধান-বিরোধী। আমরা চিঠিতে জানিয়েছি যে, যাঁরা তৃণমূল কংগ্রেসকে ভেঙে লোকসভার ভিতরে আলাদা গোষ্ঠী গড়তে চাইছেন, (তাঁরা সেটা করতে পারেন না, কারণ) তা সংবিধানের পরিপন্থী। সংবিধান এর অনুমতি দেয় না। এটি বেআইনি। এটি আপনাদের নৈতিক দুর্বলতারই প্রতিফলন যে, দল যখন পরাজিত হয়, তখন আপনারা সেই দল, সেই নেতা এবং সেই প্রতীককেই পরিত্যাগ করেন- যাঁর ওপর ভর করে আপনারা জয়ী হয়েছিলেন।'

যদিও শেষপর্যন্ত কাদের আর্জি গৃহীত হবে, তা নির্ভর করছে স্পিকারের উপরে। রাজনৈতিক মহলের মতে, আইনি প্যাঁচে না পড়তে এমন পদক্ষেপ করেছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। কারণ একই দলের দুটি ব্লক থাকতে পারে না। আবার আসল তৃণমূল নিয়ে আইনি লড়াই হতে পারে। সেই পরিস্থিতিতে নয়া দলেই যোগ দিলেন বিদ্রোহী সাংসদরা। যাঁরা সংখ্যার জোরে দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়বেন না বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: Kalyan Banerjee: 'মমতা দির কাছে নতুন গাড়ি চেয়েছিলেন...,' সুদীপের শিবির বদলের জল্পনার মধ্যেই বিস্ফোরক কল্যাণ

মমতার সঙ্গে শুধু অভিষেকই থাকবেন, কটাক্ষ সুকান্তের

আর পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ থাকবেন না বলে মনে হচ্ছে।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe