Treasure found during Temple work: মন্দির নির্মাণের জন্য মাটি খুঁড়তেই মিলল 'গুপ্তধন'! সোনার ইট-সহ কী কী পাওয়া গেল?
Treasure found during Temple work: মন্দির নির্মাণের জন্য মাটি খুঁড়তেই মিলল 'গুপ্তধন'। মন্দির নির্মাণের জন্য মাটি খনন করতে গিয়ে বেরিয়ে এল প্রচুর পরিমাণে প্রাচীন সোনা ও রুপোর অলঙ্কার-সহ মূল্যবান সামগ্রী। সোনার ইটও পাওয়া গিয়েছে।
Treasure found during Temple work: ভারতের মাটি যে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের খনি, তার প্রমাণ মিলল আরও একবার। সংবাদমাধ্যম লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের জৌনপুর জেলায় মন্দির নির্মাণের জন্য মাটি খনন করতে গিয়ে বেরিয়ে এল প্রচুর পরিমাণে প্রাচীন সোনা ও রুপোর অলঙ্কার-সহ মূল্যবান সামগ্রী। এমনকী উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে সোনার ইটও রয়েছে বলে একটি মহলের তরফে জানানো হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমাতে শুরু করেছেন কৌতূহলী মানুষ।
কোথায় সেই মন্দির অবস্থিত?
মন্দির নির্মাণের জন্য মাটি খুঁড়তেই মিলল 'গুপ্তধন'। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
{{^htLoading}} {{/htLoading}}
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুর জেলার মছলিশহর এলাকার একটি গ্রামে। রিপোর্ট অনুযায়ী, গ্রামের একটি পুরনো জায়গায় নতুন করে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী শ্রমিকরা মাটি খননের কাজ শুরু করেন। কয়েক ফুট গভীর পর্যন্ত খনন করার পরেই হঠাৎ একটি ধাতব পাত্র বা কলস শ্রমিকদের নজরে আসে। কৌতূহলবশত সেটি বের করে আনলে দেখা যায়, তার ভিতরে ঠাসা রয়েছে প্রাচীন আমলের অলঙ্কার এবং মুদ্রা।
সেই খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ এবং জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের মতে, জৌনপুর ঐতিহাসিকভাবে অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চল।
এই উদ্ধার হওয়া সম্পদ কোন যুগের, তা নিশ্চিত করতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা প্রত্নতাত্ত্বিক বিভাগকে তলব করা হয়েছে। উদ্ধার হওয়া মুদ্রার লিপি এবং অলঙ্কারের গঠনশৈলী পরীক্ষা করলেই বোঝা যাবে যে সেগুলি কত বছরের পুরনো।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Treasure found during Temple work: মন্দির নির্মাণের জন্য মাটি খুঁড়তেই মিলল 'গুপ্তধন'! সোনার ইট-সহ কী কী পাওয়া গেল?
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe