...
...
Next Story

Terrorists ‘working’ for Pakistan: পাক গ্যাংস্টার, ISI হ্যান্ডলারদের হয়ে 'কাজ', ধরা পড়ল উত্তরপ্রদেশ-দিল্লির জঙ্গি

Terrorists ‘working’ for Pakistan: উত্তরপ্রদেশ এবং মীরাটের দুই যুবককে গ্রেফতার করা হল পাকিস্তানি হ্যান্ডলার এবং আইএসআইয়ের হয়ে কাজ করার অভিযোগে। অভিযোগ উঠেছে যে পাকিস্তানি গ্যাংস্টারদের হয়ে কাজ করত তারা।

Published on: Apr 24, 2026, 06:59:07 IST
Advertisement

Terrorists ‘working’ for Pakistan: পাকিস্তানি হ্যান্ডলার এবং আইএসআইয়ের হয়ে কাজ করার অভিযোগে দুই জঙ্গিকে গ্রেফতার করা হল উত্তরপ্রদেশে। সূত্রের খবর, ধৃতদের মধ্যে তুষার চৌহান ওরফে হিজবুল্লা আলি খান মীরাটের বাসিন্দা। অপর ধৃত সমীর খান দিল্লিতে থাকত। বৃহস্পতিবার নয়ডা থেকে তাদের গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের (এটিএস) একটি টিম। উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, পাঁচটি কার্তুজ এবং একটি ছুরি। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, অস্ত্র আইন এবং বেআইনি কার্যকলাপ বিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়। সূত্রের খবর, ধৃতদের জেরা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও যোগসূত্র সামনে এসেছে।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানি স্লিপার সেল তৈরি

তুষার চৌহান ওরফে হিজবুল্লা আলি খান এবং সমীর খান। (ছবি সৌজন্যে উত্তরপ্রদেশ এটিএস)
তুষার চৌহান ওরফে হিজবুল্লা আলি খান এবং সমীর খান। (ছবি সৌজন্যে উত্তরপ্রদেশ এটিএস)

আর সেই পুরো বিষয়টি সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গড়ে ওঠা স্লিপার সেল নিয়ে উত্তরপ্রদেশের এটিএসের তদন্তের সময়। এটিএস জানতে পারে যে পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে ওই দুই যুবকের সরাসরি যোগাযোগ আছে। আর 'একটি বড় ধরনের বিঘ্ন সৃষ্টিকারী কর্মকাণ্ডের ছক কষছে' বলেও জানা যায়।

ভারতের যুব প্রজন্মের মগজধোলাইয়ের চেষ্টা

উত্তরপ্রদেশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (আইন-শৃঙ্খলা) অমিতাভ যশ জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর মিলেছিল যে ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে স্লিপার সেল তৈরি করা হয়েছে। তদন্তের সময় উঠে আসে যে আর্থিক লোভ দেখিয়ে ভারতের অভ্যন্তরীণ শান্তি বিনষ্ট করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে গুপ্তচর সংস্থা আইএসআইয়ের অঙ্গুলিহেলনে ভারতের যুব প্রজন্মের মগজধোলাইয়ের চেষ্টা করছে পাকিস্তানি গ্যাংস্টার শেহজাদ ভাট্টি, আবিদ জাঠ, উগ্রবাদী পাকিস্তানি ইউটিউবরা।

আরও পড়ুন: Trump on India after Hell hole Row: দিল্লি মুখ খুলতেই ‘নরককুণ্ড’ বিতর্কে এবার ট্রাম্প বলছেন, ‘মহান ভারত..’

আরও পড়ুন: Bangladesh: ‘চট্টগ্রামে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে..’, তারেক আমলে বাংলাদেশের সেনাপ্রধানের কোন বার্তা? এল ‘যুদ্ধ’ প্রসঙ্গ

জেরায় তুষার ও সমীরের বিষয়ে কী কী জানা গেল?

প্রাথমিক তদন্তে তুষার স্বীকার করে নিয়েছে যে ইনস্টাগ্রামের মাধ্যমে শেহজাদ এবং আবিদের সঙ্গে যোগসূত্র তৈরি হয়েছিল। পরবর্তীতে ভয়েস এবং ভিডিয়োর মাধ্যমেও তৈরি হয়েছিল যোগসূত্র। অভিযোগ উঠেছে, শেহজাদের আস্থা অর্জন করতে নিজের নামেই একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করেছিল। একটি ব্লকও হয়ে গিয়েছিল। পরবর্তীতে শেহজাদের ফোন নম্বরও পেয়েছিল। তারইমধ্যে পাকিস্তানি গ্যাংস্টার নির্দেশ দিয়েছিল যে নির্দিষ্ট ব্যক্তিদের উপরে গ্রেনেড হামলা চালাতে হবে। সেজন্য অগ্রিম বাবদ দেওয়া হবে ৫০,০০০ টাকা। কাজ শেষ হলে ২.৫ লাখ টাকা দেওয়া হবে। সেইসঙ্গে দুবাই হয়ে পাকিস্তানে যাওয়ার সুযোগ মিলবে।

আরও পড়ুন: Terrorism: ট্রাম্প-মুনির সখ্যতার মাঝেই USয় ভারতীয় দূতাবাস থেকে লস্কর-ই-তৈবা নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিলেন মার্কিন সাংসদ

আবার অপর ধৃত যুবক সমীরের সঙ্গে তুষার সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেছিল বলে সূত্রে খবর। এটিএস সূত্রে খবর, দেওয়ালে 'তেহরিক-ই-তালিবান হিন্দুস্তান' লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল সমীরকে। পাকিস্তানি গ্যাংস্টারদের হয়ে নির্দিষ্ট ব্যক্তিদের খুনের হুমকি দিয়েছিল। একাধিকবার কনফারেন্সের মধ্যে

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe