Uganda Army chief woman-money demand: 'সবথেকে সুন্দরী মেয়ে ও ৯৩০৯ কোটি টাকা', পাক-বন্ধুর কাছে চাইলেন এই দেশের সেনাপ্রধান
Uganda Army chief woman-money demand: 'সবথেকে সুন্দরী মেয়ে ও ৯৩০৯ কোটি টাকা', পাকিস্তানের বন্ধু দেশ তুরস্কের কাছে চাইলেন এই দেশের সেনাপ্রধান। যে দাবি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তবে নিজের সেই দাবির ব্যাখ্যাও দিয়েছন ওই সেনাপ্রধান।
আন্তর্জাতিক কূটনীতিতে মাঝেমাঝেই অদ্ভুত সব দাবিদাওয়ার কথা শোনা যায়। কিন্তু উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা তুরস্কের কাছে যে দাবি জানিয়েছেন, তা এক কথায় নজিরবিহীন। উগান্ডার প্রেসিডেন্টের ছেলেও বটে এই সেনাপ্রধান। তিনি তুরস্কের কাছে দাবি করেছেন নগদ ১ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯,৩০৯ কোটি টাকা) দিতে হবে। সেইসঙ্গে উপহার হিসেবে দিতে হবে সেই দেশের ‘সবচেয়ে সুন্দরী’ মহিলাকে। যে মহিলার সঙ্গে বিয়ে করবেন। শনিবার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এই দাবিগুলো উত্থাপন করেন। শুধু তাই নয়, তুরস্ককে ৩০ দিনের আল্টিমেটাম দিয়ে তিনি জানিয়েছেন, দাবি পূরণ না হলে আঙ্কারার সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে কাম্পালা।
কেন এই দাবি?
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার দাবি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
{{^htLoading}} {{/htLoading}}
জেনারেল মুহুজির দাবি, সোমালিয়ায় আল-শাবাব জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে উগান্ডার সৈন্যরা গত দুই দশক ধরে যে ত্যাগ স্বীকার করেছেন এবং রক্ত ঝরিয়েছেন, তার বিনিময়ে তুরস্ক সেখানে পরিকাঠামো ও বন্দর বাণিজ্যের মাধ্যমে বিপুল মুনাফা লুটছে। এই ত্যাগের ‘ডিভিডেন্ড’ বা লভ্যাংশ হিসেবেই তিনি তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার দাবি করেছেন।
তবে সবচেয়ে বেশি শোরগোল ফেলেছে তার দ্বিতীয় দাবিটি। তিনি লিখেছেন, ‘১ বিলিয়ন ডলারের পাশাপাশি আমি তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীটিকে আমার স্ত্রী হিসেবে চাই!’ তিনি আরও যোগ করেন যে, তুরস্ক যদি এই দাবি না মানে, তবে ৩০ দিনের মধ্যে উগান্ডায় তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে এবং তুর্কিশ এয়ারলাইন্সের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে।
জেনারেল মুহুজির এমন বিতর্কিত পোস্ট এই প্রথম নয়। এর আগে ২০২২ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ১০০টি 'আনকোল' জাতের গরুর বিনিময়ে। এমনকী প্রতিবেশী দেশ কেনিয়ার রাজধানী নাইরোবি দখল করার হুমকি দিয়েও তিনি বিতর্কে জড়িয়েছিলেন, যার জন্য পরবর্তীতে তার বাবা উগান্ডার প্রেসিডেন্ট ইওভেরি মুসেভেনিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হয়েছিল।
মুহুজি কাইনেরুগাবা কেবল সেনাপ্রধানই নন, তাকে উগান্ডার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবেও দেখা হয়। ফলে তার এই ধরণের মন্তব্য তুরস্ক ও উগান্ডার দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তুরস্ক বর্তমানে আফ্রিকার দেশগুলোতে বড় বিনিয়োগকারী। সোমালিয়ায় তাদের সামরিক প্রশিক্ষণ কেন্দ্র ও বিশাল বন্দর পরিকাঠামো রয়েছে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Uganda Army chief woman-money demand: 'সবথেকে সুন্দরী মেয়ে ও ৯৩০৯ কোটি টাকা', পাক-বন্ধুর কাছে চাইলেন এই দেশের সেনাপ্রধান
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks