UPSC Civil Services Success Story: কৃষকের মেয়ে। এলএলবি পড়ে আইনজীবী হয়েছিলেন। তবে মাঝপথেই সেই ওকালতির পথ ছেড়ে আইএএস অফিসার হলেন মিশা সিং। বর্তমানে মধ্যপ্রদেশের শাহডোল জেলার নয়া কালেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে ২০১৬ ক্যাডারের আইএএস অফিসার।
ছোটো থেকেই মেধাবী ছিলেন মিশা

ছোটোবেলা থেকেই মিশা ছিলেন অত্যন্ত মেধাবী। স্কুলের পড়াশোনা শেষ করার পরে আইন নিয়ে উচ্চশিক্ষার পথে হাঁটেনি। অর্জন করেন এলএলবি ডিগ্রি। কিন্তু সেই ডিগ্রি অর্জনের সময়ই ওকালতির থেকে আমলা হওয়ার দিকে ঝুঁকতে থাকে মিশার হৃদয়। খুব কাছ থেকে দেশের বিচারব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামো অনুধাবন করার সুযোগ পান। তিনি উপলব্ধি করেন যে আইনজীবী হিসেবে নিশ্চয়ই একজন ব্যক্তি মানুষকে আইনি ন্যায়বিচার দিতে পারেন। কিন্তু সরকারি প্রশাসনিক কাঠামোর অংশ হতে পারলে সমাজের একেবারে তৃণমূল স্তরে এবং অনগ্রসর শ্রেণির মধ্যে পরিবর্তন আনা সম্ভব।
আরও পড়ুন: Success Story: রেললাইন দেখভাল করতেন, PSC পরীক্ষায় ৭২ তম স্থানে সেই ছেলে, হলেন সরকারি অফিসার
ওকালতি ছেড়ে আমলা হওয়ার স্বপ্ন
প্রশাসনের শীর্ষে থেকে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো এবং সামাজিক সুরক্ষার রূপায়ণ ঘটিয়ে হাজার-হাজার মানুষের জীবন বদলে দেওয়া যায়- এই চিন্তাই মিশার মনের ভিতরে আমলা হওয়ার বীজ রোপণ করে দেয়। এরপরই তিনি ওকালতির পাঠ চুকিয়ে ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
UPSC-র প্রস্তুতি, পরীক্ষায় বাজিমাত করেন তৃতীয় অ্যাটেম্পটে
{{/usCountry}}UPSC-র প্রস্তুতি, পরীক্ষায় বাজিমাত করেন তৃতীয় অ্যাটেম্পটে
{{/usCountry}}ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি পর্ব মোটেও মসৃণ ছিল না। ভারতের লাখ-লাখ মেধাবী ছাত্রছাত্রীর ভিড়ে নিজের জায়গা তৈরি করে নেওয়াটা ছিল এক বিরাট চ্যালেঞ্জ। প্রথম দিকের অ্যাটেম্পটে সাফল্য না পেয়েও দমে যাননি মিশা। ব্যর্থতাকে তিনি হতাশার কারণ না বানিয়ে নিজের ভুল শুধরে নেওয়ার হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিলেন।
আরও পড়ুন: Success Story: বেঁটে হওয়ায় হাসাহাসি করা হত, সেই মেয়েই PSC পরীক্ষায় বাজিমাত করে হলেন অফিসার
শেষপর্যন্ত তৃতীয় অ্যাটেম্পটে সাফল্য লাভ করেন। ২০১৫ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় অর্জন করেন ৬৪ তম স্থান। ২০১৬ সালে মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার হিসেবে নিজের প্রশাসনিক সফর শুরু করেন।