UPSC Civil Services Success Story: বিটেকের সময় 'ফেল', বিদেশের বড় চাকরি ছেড়ে UPSC সিভিল সার্ভিসেসে প্রথম হলেন গৌরব
UPSC Civil Services Success Story: UPSC সিভিল সার্ভিসেসে প্রথম স্থান অধিকার করে আইএএস অফিসার হয়েছেন গৌরব আগরওয়াল। একটা সময় আইআইটিতে পড়ার সময় ধাক্কা খেয়েছিলেন। তার আগে আইপিএস অফিসার হয়েছিলেন। দ্বিতীয়বারেই আইএএস অফিসার হন।
UPSC Civil Services Success Story: আইআইটি ভর্তির প্রবেশিকায় ভারতের মধ্যে ৪৫ তম স্থান অধিকার করেছিলেন। কিন্তু একবার 'ফেল' করেছিলেন আইআইটি থেকে পড়ার সময়। সেই গৌরব আগরওয়ালই ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় বাজিমাত করে প্রথম আইপিএস অফিসার হন। তারপর UPSC সিভিল সার্ভিসেসে প্রথম স্থান অধিকার করে হয়েছেন আইএএস অফিসার।
IIT কানপুরে ধাক্কা ও IIM লখনউয়ে গোল্ড মেডেল
UPSC সিভিল সার্ভিসেসে প্রথম স্থান অধিকার করে আইএএস অফিসার হয়েছেন গৌরব আগরওয়াল। (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম @gaurav1agrawal)
{{^htLoading}} {{/htLoading}}
গৌরব ছোটোবেলা থেকেই মেধাবী ছিলেন। আইআইটির প্রবেশিকায় ভারতে ৪৫ তম স্থান অধিকার করেন। আইআইটি কানপুরের কম্পিউটারে সায়েন্স বিভাগে ভর্তি হন। কিন্তু আইআইটিতে ধাক্কা খেতে হয়েছিল। বিটেকের একটি সেমেস্টারে 'ফেল' করেছিলেন। তাতে ধাক্কা খেলেও ভেঙে পড়েননি। বরং নতুন উদ্যমে শুরু করেন জীবন। পরবর্তীতে আইআইএম থেকে এমবিএ কোর্স করে গোল্ড মেডেল পান। হংকংয়ে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারের চাকরি করতে শুরু করেছিলেন।
তবে বিদেশের চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন গৌরব। শুরু করেন ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার প্রস্তুতি। ২০১২ সালে নিজের প্রথম অ্যাটেম্পটেই ২৪৪ তম স্থান অধিকার করেন। আইপিএস অফিসার হয়েছিলেন। তবে সেখানেই থামেননি। বরং আইএএসের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। ২০১৩ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। হন আইএএস অফিসার।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/UPSC Civil Services Success Story: বিটেকের সময় 'ফেল', বিদেশের বড় চাকরি ছেড়ে UPSC সিভিল সার্ভিসেসে প্রথম হলেন গৌরব
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe