...
...
Next Story

UPSC Success Story: কাশ্মীরে জঙ্গি দমন করেছেন, UPSC সিভিল সার্ভিসে বাজিমাত সেনার প্রাক্তন মেজরের

UPSC Success Story: ভারতীয় সেনার মেজর নীতীশ কুমার সিং জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে জঙ্গিদের সঙ্গে লড়াই করার সময় আহত হয়েছিলেন। চাকরি ছাড়ার পরে তিনি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৫ সালে ৩০৫ তম স্থান অর্জন করেছেন।

Published on: Apr 17, 2026, 15:32:51 IST
Advertisement

UPSC Success Story: কিছু গল্প কেবল সাফল্যকে কেন্দ্র করে গড়ে ওঠে না। বরং সেই কাহিনীগুলো সাহসিকতার গাঁথা, হার না মানা জেদের বিজয়গাঁথা। অবসরপ্রাপ্ত মেজর নীতীশ কুমার সিং এমনই একজন ব্যক্তি। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তন তথা ভারতীয় সেনার এই অবসরপ্রাপ্ত সাহসী অফিসার ২০২৫ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় ৩০৫ তম স্থান অর্জন করেছেন। দেশের হয়ে একটা সময় যিনি কাশ্মীরে জঙ্গিদের দমন করেছিলেন, এবার সেই তিনিই দেশের আমলা হয়ে উঠতে চলেছেন।

শোপিয়ানে জঙ্গি-বিরোধী অভিযানে আহত হয়েছিলেন

কাশ্মীরে জঙ্গি দমন করেছেন, UPSC সিভিল সার্ভিসে বাজিমাত ভারতীয় সেনার প্রাক্তন মেজরের।
কাশ্মীরে জঙ্গি দমন করেছেন, UPSC সিভিল সার্ভিসে বাজিমাত ভারতীয় সেনার প্রাক্তন মেজরের।

বিহারের বেগুসরাই জেলার শামহো ব্লকের বিজুলিয়া গ্রাম থেকে উঠে এসে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন মেজর (অবসরপ্রাপ্ত) সিং। পোস্টিং পেয়েছিলেন কাশ্মীরেও। ২০১৭ সালে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে জঙ্গিদের বিরুদ্ধে একটি বড় অভিযান চালানো হচ্ছিল। কোর অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সে কর্মরত ছিলেন। সেইসময় গুরুতর আহত হয়েছিলেন। পরবর্তীতে সেনা থেকে অবসর গ্রহণ করেন। সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: UPSC Success Story: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করতে-করতেই UPSC, র‍্যাঙ্ক ১৬, টিপস দিলেন মনিকা?

UPSC সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি শুরু

কিন্তু মেজর সিংয়ের জন্য সিভিল সার্ভিস পরীক্ষার গুরুত্ব ছিল আরও বেশি। ধৈর্য, ​​সহনশীলতা এবং নিজের উপর বিশ্বাসের পরীক্ষা। এটি এমন এক যাত্রা ছিল, যা ধীরগতির, যেখানে আগামিকালের কোনও নিশ্চয়তা নেই। তা সত্ত্বেও সেনাবাহিনীর শৃঙ্খলা তাঁর অনেক কাজে লেগেছে। যে নিষ্ঠা এবং পরিশ্রম তাঁকে সীমান্ত এলাকায় লড়াই করতে শিখিয়েছিল, সেটাই ইউপিএসসির প্রস্তুতির সময় তাঁর দিশা নির্ধারণ করে দিয়েছিল।

আর সেই পথে হেঁটেই ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় ৩০৫ তম স্থান অধিকার করেন মেজর (অবসরপ্রাপ্ত) সিং। তিনি লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে (LBSNAA) যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, যেখানে দেশের ভবিষ্যৎ অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়।

আরও পড়ুন: ২২ বছরেই বাজিমাত! প্রথমবারই UPSC ক্র্যাক করে IFS হলেন মুসকান, কীভাবে সাফল্য এল?

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe