UPSC Success Story Monika Srivastava: চাকরি করতে-করতে যাঁরা সরকারি পরীক্ষা দেওয়ার কথা ভাবেন, তাঁরা অনেকেই কিছুটা ধন্দে পড়ে যান। কখন প্রস্তুতি নেব, কখন অফিস করব, এসব চিন্তা মাথায় ঘোরে। সেটা অস্বাভাবিকও নয়। তবে তাঁদের জন্য অনুপ্রেরণা হতে পারেন মনিকা শ্রীবাস্তব। যিনি আইআইটি গুয়াহাটি থেকে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং করার পরে একচি গ্লোবাল কোম্পানিতে কাজ করতেন। চেন্নাইয়ে চাকরি করার মধ্যেই কোভিড মহামারী পালটে সবকিছু। কর্পোরেট কেরিয়ার ছেড়ে সিভিল সার্ভিসে যোগদানের সিদ্ধান্ত নেন। তারপর ২০২৩ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় র্যাঙ্ক হয় ৪৫৫। সেখান থেকে ২০২৫ সালের পরীক্ষায় একলাফে ১৬ তম স্থান অধিকার করেন মনিকা।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে UPSC-র যাত্রা

তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ফুলটাইম চাকরি করে দেশের সবচেয়ে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া সহজ ছিল না। মনিকা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। এই সময়ে তিনি বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষাও দিয়েছিলেন এবং সেখানে সহকারী কমিশনার পদে নির্বাচিত হয়েছিলেন।
আরও পড়ুন: UPSC NDA Topper: গর্বের NDA-তে দেশে প্রথম পার্থ! কোথা থেকে পড়াশোনা 'টপার' কিশোরের?
ইন্টারভিউয়ে কী কী প্রশ্ন করা হয়েছিল?
যখন তাঁর আত্মবিশ্বাস বাড়ে, তখন তিনি ইউপিএসসির উপরে পুরোপুরি মনোযোগ দিয়েছিলেন। আর ইন্টারভিউয়ে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল রেলওয়ের অপারেটিং রেশিয়ো, কোটার কোচিং কালচার, রেল দুর্ঘটনার কারণ এবং টাকার মূল্য হ্রাসের মতো বিষয়ে। সেই রেশ ধরে নতুন প্রার্থীদের কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন মনিকা।
আরও পড়ুন: UPSC Prelims Tips: UPSC প্রিলিমস পরীক্ষায় এই ৪ ভুল করবেন না, টিপস টপার শক্তি দুবের, কী কী করতে হবে?
কী কী টিপস দিলেন UPSC টপার?
১) পাঠ্যক্রমের উপর পুরোপুরি দখল করা উচিত। তাহলে পরীক্ষার্থীর কৌশল আরও সহজ হয়ে উঠবে। সিলেবাস পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে।
{{/usCountry}}১) পাঠ্যক্রমের উপর পুরোপুরি দখল করা উচিত। তাহলে পরীক্ষার্থীর কৌশল আরও সহজ হয়ে উঠবে। সিলেবাস পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে।
{{/usCountry}}২) উত্তর লেখার সময় গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন।
৩) নিজের বেস (ধারণা) মজবুত রাখতে হবে।
৪) উত্তরের ক্ষেত্রে বাস্তব জীবনের উদাহরণ অন্তর্ভুক্ত করতে হবে।
৫) পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সমাধান করা পরীক্ষার প্যাটার্ন এবং সময় ব্যবস্থাপনায় সহায়তা করে।
৬) মনিকা মনে করেন, পরীক্ষার প্রতিটি ধাপের আগে কর্মজীবী মানুষের কিছুটা ছুটি নেওয়া উচিত, যাতে তাঁরা পুরোপুরি মনোনিবেশ করতে পারেন।