...
...
Next Story

Trump evacuated after shots fired: মঞ্চে ট্রাম্প, চলল গুলি, ঘিরে ফেললেন সিক্রেট সার্ভিস এজেন্টরা, ভয়াবহ কাণ্ড US-তে

Trump evacuated after shots fired: গুলি চলল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পদের অনুষ্ঠানে। ‘জোরালো শব্দে’ আতঙ্ক, মার্কিন প্রেসিডেন্টের কী অবস্থা?

Published on: Apr 26, 2026 06:43 AM IST
Advertisement

Trump evacuated after shots fired: ওয়াশিংটনে হোয়াইট হাউস সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে গুলি চলেছে বলে সংবাদসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হল। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে (স্থানীয় সময় অনুযায়ী) ওয়াশিংটনের হিল্টন হোটেলে হোয়াইট হাউস সাংবাদিকদের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠান চলছিল। সেইসময় জোরালো শব্দ শোনা যায়। প্রবল আতঙ্কে টেবিলের তলায় লুকিয়ে পড়েন অতিথিরা। সেই পরিস্থিতিতে তৎক্ষণাৎ মঞ্চ ঘিরে ফেলেন সিক্রেট সার্ভিসেসের এজেন্টরা। যেখানে বসেছিলেন ট্রাম্প। তাঁকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট পুরোপুরি সুরক্ষিত আছেন। এমনকী কিছুক্ষণ বন্ধ থাকার পরে ফের নৈশভোজের অনুষ্ঠান শুরু হচ্ছে বলে সংবাদসংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়েছে।

জোরালো শব্দ শোনা যায় ট্রাম্পের ভাষণের আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। (ছবি সৌজন্যে রয়টার্স)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। (ছবি সৌজন্যে রয়টার্স)

তবে পুরো ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। হোয়াইট হাউস সাংবাদিকদের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠানে সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, বিদেশ সচিব মার্কো রুবিওয়ের মতো মার্কিন নেতারা যোগ দেন। ছিলেন অসংখ্য সাংবাদিক, সেলিব্রিটি ও মার্কিন নেতারা। তাঁরা যখন ট্রাম্পের ভাষণের জন্য অপেক্ষা করছিলেন, সেইসময় জোরে আওয়াজ শোনা যায়। তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মার্কিন প্রেসিডেন্টকে।

আরও পড়ুন: Trump on Pakistan tour: ১৮ ঘণ্টার প্লেন সফর করে পাকিস্তানে গিয়ে সময় নষ্ট করার মানে নেই, বললেন ট্রাম্প

সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত চলে আসেন

এপির প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে কী হয়েছে, ঠিক বোঝা না গেলেও দ্রুত ব্যাঙ্কোয়েট হলে ঝাঁকে-ঝাঁকে চলে আসেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। আতঙ্কে টেবিলের তলায় লুকিয়ে পড়েন অনেকে। একজনকে চিৎকার করতে শোনা যায়, ‘সরে যান, স্যার।’ অনেকেই আবার টেবিলের তলায় লুকিয়ে পড়ার জন্য চিৎকার করতে থাকেন। অতিথিদের মধ্যে অনেকে দাবি করেন যে কমপক্ষে পাঁচ থেকে আটটি গুলি চালানোর শব্দ পেয়েছেন।

ওই প্রতিবেদন অনুযায়ী, এক মার্কিন আধিকারিক নিশ্চিত করেছেন যে গুলি চলেছে। একজন শুটারও আছেন। তবে আর কোনও তথ্য দেওয়া হয়নি। সেইসঙ্গে ওই প্রতিবেদনে জানানো হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট যেখানে ছিলেন, সেই রুমের বাইরে ‘সুরক্ষা’ সংক্রান্ত ঘটনা ঘটেছে। তবে ট্রাম্প, মার্কিন ভাইস-প্রেসিডেন্টরা সুরক্ষিত আছেন বলে জানানো হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe