US spending on Iran War: ইরান যুদ্ধে প্রতিদিন প্রায় ৮,৩০০ কোটি টাকা খরচ হচ্ছে আমেরিকার! বিস্ফোরক রিপোর্ট

ইরান যুদ্ধে প্রতিদিন প্রায় ৮,৩০০ কোটি টাকা খরচ হচ্ছে আমেরিকার। সামনে এল এমনই একটি রিপোর্ট। তবে তাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিশেষ আমল দিচ্ছেন, তা আপাতভাবে মনে হচ্ছে না বলে সংশ্লিষ্ট মহের তরফে দাবি করা হয়েছে।

Published on: Mar 09, 2026 7:59 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ ক্রমেই ঘনীভূত হচ্ছে। ইরান ও আমেরিকার মধ্যে চলমান এই সংঘাত কেবল সামরিক লড়াইয়ে সীমাবদ্ধ নেই, তা এখন বিশ্ব অর্থনীতির জন্য এক বিশাল আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই যুদ্ধে আমেরিকা প্রতিদিন প্রায় ৯০০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৩০০ কোটি টাকা) খরচ করছে। এই যুদ্ধের মোট খরচ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে।

ইরান যুদ্ধে প্রতিদিন প্রায় ৮,৩০০ কোটি টাকা খরচ হচ্ছে আমেরিকার! বিস্ফোরক রিপোর্টে দাবি করা হল এমনই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
ইরান যুদ্ধে প্রতিদিন প্রায় ৮,৩০০ কোটি টাকা খরচ হচ্ছে আমেরিকার! বিস্ফোরক রিপোর্টে দাবি করা হল এমনই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

আমেরিকার বিশাল সামরিক ব্যয়

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেসে পেন্টাগনের তরফে জানানো হয়েছে যে যুদ্ধের প্রথম সপ্তাহে ছয় বিলিয়ন ডলারের মতো খরচ হয়েছে। আর রিপাবলিকানরা মনে করছেন যে আরও অর্থ চাইবে প্রশাসন। তারইমধ্যে থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণে উঠে এসেছে যে প্রতিদিন ৮৯১.৪ মিলিয়ন ডলার খরচ হচ্ছে।

আরও পড়ুন: Ex-Pakistan player on T20 World Cup: এটা কৌশল? ভারত T20 বিশ্বকাপ জিততেই NZ-র উপরে খেপে লাল প্রাক্তন পাকিস্তানি তারকা

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুদ্ধজাহাজ, ড্রোন হামলা এবং অত্যাধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার রক্ষণাবেক্ষণে এই বিপুল অর্থ ব্যয় হচ্ছে। কয়েক সপ্তাহের এই সংঘাতেই বিলের অঙ্ক আকাশছোঁয়া হয়ে দাঁড়াবে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে আমেরিকার অর্থনীতিতে বড়সড় টান পড়তে পারে, যা পরোক্ষভাবে বিশ্ববাজারে ডলারের দাম এবং সুদের হারের ওপর প্রভাব ফেলবে।

আরও পড়ুন: Haldia Floating LNG Terminal Update: হলদিয়ায় ভাসমান LNG টার্মিনাল! ২৬০ কোটি টাকার চুক্তি কলকাতা বন্দরের, কী লাভ হবে?

তেল ও গ্যাসের দাম বৃদ্ধি

ইরান-আমেরিকা যুদ্ধের ফলে হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে তেল ও গ্যাসের দাম চড়চড়িয়ে বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ভারতে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। তেলের সরবরাহ কমলে ভারতের বাজারে তার প্রভাব পড়তে পারে। যদিও আপাতত সরকারের তরফে শঙ্কিত হওয়ার বার্তা দেওয়া হয়নি। তবে গ্যাসের দাম বেড়ে গিয়েছে। হেঁশেলের গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে ভারত।

আরও পড়ুন: T20 World Cup 2026 All Awards List: বুমরাহের ‘মুকুট’ উঠল সঞ্জুর মাথায়, এবার T20 বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন?

মুদ্রাস্ফীতির আশঙ্কা বিশ্বে

বিশেষজ্ঞদের বক্তব্য, তেলের দাম বাড়লে পরিবহণ খরচ বাড়বে, যার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে শুরু করবে। বিভিন্ন দেশের জন্য এটি মুদ্রাস্ফীতির এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ইতিমধ্যে শেয়ার বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে, যা বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More