...
...
Next Story

Trump on US-Iran war: ইরানকে নিশ্চিহ্ন করেছি, যুদ্ধবিরতি চাই না! বললেন ট্রাম্প, তাও চিনের দিকে তাকিয়ে?

আমেরিকা-ইরান যুদ্ধ এখনও চলছে। সেই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উড়িয়ে দিলেন সংঘর্ষবিরতির সম্ভাবনা। তিনি দাবি করেছেন, ইরানে সংঘর্ষবিরতির বিন্দুমাত্র আগ্রহ নেই মার্কিন প্রশাসনের। সেই রেশ ধরে মুখ খুলেছেন হরমুজ প্রণালী নিয়েও।

Published on: Mar 21, 2026, 06:59:35 IST
Advertisement

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকা সংঘর্ষবিরতির পথে হাঁটবে না বলে সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যে লক্ষ্য নিয়ে ইরান যুদ্ধের সূত্রপাত করা হয়েছিল, তা পূরণের কাছাকাছি চলে গিয়েছে আমেরিকা। সেই রেশ ধরে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়ে ট্রাম্প বলেছেন, ‘দেখুন, আমরা আলোচনা করতে পারি। কিন্তু আমি যুদ্ধবিরতি করতে চাই না। আপনারা জানেন, যখন আপনি অপর পক্ষকে নিশ্চিহ্ন করে দিচ্ছেন, তখন যুদ্ধবিরতি করা হয় না।’ সেইসঙ্গে তিনি দাবি করেছেন, একটা সময় 'নিজে নিজেই' খুলে যাবে হরমুজ প্রণালী। তবে হরমুজ প্রণালির নিরাপত্তার জন্য ব্যাপক সহায়তার প্রয়োজন বলে দাবি করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, চিন বা জাপানোর মতো দেশ যদি সেই কাজে যুক্ত হয়, তাহলে ব্যাপারটা ভালো হবে।

হরমুজ প্রণালীর তেমন প্রয়োজন নেই আমেরিকার, দাবি ট্রাম্পের

ইরানের যুদ্ধবিরতির সম্ভাবনা ওড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (ছবি সৌজন্যে রয়টার্স)
ইরানের যুদ্ধবিরতির সম্ভাবনা ওড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (ছবি সৌজন্যে রয়টার্স)

ট্রাম্প দাবি করছেন, প্রয়োজনমতো হরমুজ প্রণালীতে নিরাপত্তা দরকার। সেখানে নজরদারি চালাতে হবে। তবে সেটা আমেরিকার ক্ষেত্রে প্রয়োজ্য নয়। কারণ আমেরিকা এই নৌপথ সেরকম ব্যবহার করে না। কিন্তু যে যে দেশ সেই নৌপথ ব্যবহার করে, সেগুলির জন্য নিরাপত্তার প্রয়োজন আছে। সেই পরিস্থিতিতে কোনও দেশ যদি সহায়তার আর্জি জানায়, তাহলে সেগুলিকে সাহায্য করা হবে। এমনিতে সেটার প্রয়োজন নেই। কারণ ইরানের তরফ যে বিপদের আশঙ্কা ছিল, তা নির্মূল করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।

আরও পড়ুন: Iran Wrestler Death Sentence: যুদ্ধের মাঝেই ১৯ বছর বয়সি কুস্তিগীর সহ ৩ জনকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে দিল ইরান

ইরানে সামরিক অভিযান কমিয়ে আনবেন ট্রাম্প?

সেই রেশ ধরে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ধাপে-ধাপে ইরানের সামরিক অভিযান কমিয়ে আনার বিষয়টি বিবেচনা করে দেখছে মার্কিন প্রশাসন। তাঁর কথায়, 'আমরা আমাদের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি চলে এসেছি। (সেই পরিস্থিতিতে) ইরানের জঙ্গি শাসনের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে আমাদের মহান সামরিক অভিযান ধাপে-ধাপে গুটিয়ে আনার কথা বিবেচনা করছি।'

যদিও ট্রাম্প মুখে সেই কথা বললেও ইরানের হুঁশিয়ারির মুখে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ ও নৌসেনা পাঠাচ্ছে আমেরিকা। এক মার্কিন আধিকারিকের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে আরও তিনটি রণতরী পাঠাচ্ছে পেন্টাগন। সেইসঙ্গে আরও ২,৫০০-র মতো নৌসেনা জওয়ান পাঠানো হচ্ছে। নাম গোপন রাখার শর্তে যে বিষয়টি নিশ্চিত করেছেন আরও দুই মার্কিন আধিকারিক। তাঁরা জানিয়েছেন, ওই যুদ্ধজাহাজগুলি মোতায়েন করা হচ্ছে। তবে কোন দিকে যাচ্ছে সেগুলি, তা নিয়ে তাঁরা কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন: 'এটা করবেন না...,' ইরানে হামলায় নয়া মোড়, ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়ছে নেতানিয়াহুর?

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe