Vande Metro AC Local Train: 'বন্দে মেট্রো' এসি লোকাল ছুটবে! ২৩৮ ট্রেনের বরাত ১৯,২৯৩ কোটিতে, প্রথম কবে আসবে?
Vande Metro AC Local Train: 'বন্দে মেট্রো' এসি লোকাল ছুটবে। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় ২৩৮টি রেক তৈরি করা হবে ভারতেই। খরচ হবে প্রায় ২০,০০০ কোটি টাকা। ওই এসি লোকাল ট্রেনের প্রতিটিতে ১২টি কোচ থাকবে।
Vande Metro AC Local Train: 'বন্দে মেট্রো' এসি লোকাল ট্রেন ছুটতে চলেছে এবার। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালেই প্রথম 'বন্দে মেট্রো' লোকাল ট্রেন চলে আসবে। বিষয়টি নিয়ে মুম্বই রেলওয়ে বিকাশ কর্পোরেশনের চেয়ারম্যান বিলাস ওয়াদেকর জানিয়েছেন, রেলওয়ের তিনটি কারখানায় তৈরি হতে যাওয়া ১২-কোচ বিশিষ্ট এই এসি লোকাল ট্রেনগুলির প্রথমটি হাতে আসবে ২০২৭ সালে। আর পরিকল্পনা অনুযায়ী, ২৩৮টি ট্রেনই (মোট ২,৮৫৬টি কোচ) পেতে ২০৩০ সাল হবে বলে জানিয়েছেন মুম্বই রেলওয়ে বিকাশ কর্পোরেশনের চেয়ারম্যান।
২৩৮ ট্রেনের জন্য ১৯,২৯৩ কোটি টাকা!
'বন্দে মেট্রো' এসি লোকাল ট্রেন তৈরি করা হবে ভারতেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)
{{^htLoading}} {{/htLoading}}
এমনিতে ওই 'বন্দে মেট্রো' এসি লোকাল ট্রেনের জন্য তিন বছরেরও আগে টেন্ডার ডাকা হয়েছিল মুম্বই রেলওয়ে বিকাশ কর্পোরেশনের তরফে। সেইসঙ্গে আজীবন রক্ষণাবেক্ষণের শর্তও যুক্ত ছিল। শেষপর্যন্ত চলতি সপ্তাহে মুম্বই রেলওয়ে বিকাশ কর্পোরেশনের তরফে জানানো হয়েছে যে ভারতীয় রেলের তিনটি কারখানায় ওই ট্রেনগুলি তৈরি করা হবে। খরচ পড়বে ১৯,২৯৩ কোটি টাকার মতো।
প্রাথমিক দরপত্রের শর্ত অনুযায়ী, যে সংস্থা টেন্ডার পাবে, সেটিতে সাত বছরের মধ্যে শীতাতপ-নিয়ন্ত্রিত ‘বন্দে মেট্রো’ রেক সরবরাহের পাশাপাশি ভানগাঁও ও ভিভপুরিতে নতুন রক্ষণাবেক্ষণ ডিপো স্থাপন এবং বিদ্যমান রক্ষণাবেক্ষণ কেন্দ্রগুলোর মানোন্নয়ন করার কথা ছিল। ওই দরপত্রে ‘বন্দে মেট্রো’ ট্রেনের প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণ তৈরির জন্য দুই বছর এবং এরপর গড়ে বছরে প্রায় ৫০টি ট্রেনের ধারাবাহিক উৎপাদনের জন্য পাঁচ বছরের সময়সীমার সংস্থান রাখা হয়েছিল। ৩৫ বছরের জন্য ট্রেন ও রক্ষণাবেক্ষণ ডিপোগুলির সামগ্রিক বার্ষিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণেরও শর্ত ছিল।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Vande Metro AC Local Train: 'বন্দে মেট্রো' এসি লোকাল ছুটবে! ২৩৮ ট্রেনের বরাত ১৯,২৯৩ কোটিতে, প্রথম কবে আসবে?
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe