Maldives Former Minister Arrest: ভারতের হয়ে মুখ খুলেছিলেন, মালদ্বীপের সেই প্রাক্তন মন্ত্রী গ্রেফতার, কী বলল পুলিশ?
Maldives Former Minister Arrest: মালদ্বীপের প্রাক্তন বিদেশমন্ত্রী আবদুল্লা শহিদকে গ্রেফতার করার কথা স্বীকার করল পুলিশ। দিনকয়েক আগেই মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুকে কটাক্ষ করেছিলেন। মুখ খুলেছিলেন ভারতের হয়ে।
Maldives Former Minister Arrest: মালদ্বীপের প্রাক্তন বিদেশমন্ত্রী আবদুল্লা শহিদকে গ্রেফতার করা হল। সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড মালদ্বীপের প্রতিবেদন অনুযায়ী, এক অপ্রাপ্তবয়স্ককে বারবার যৌন নির্যাতনের অভিযোগে আদালতের নির্দেশের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে মালদ্বীপের বিরোধী দল এমডিপির নেতা তথা রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের প্রাক্তন সভাপতিকে। পুলিশের তরফে তাঁর গ্রেফতারির তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে যে তদন্তের স্বার্থে প্রাক্তন মন্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে।

যাবতীয় অভিযোগ অস্বীকার মালদ্বীপের প্রাক্তন মন্ত্রীর
তবে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ আবদুল্লা অস্বীকার করেছেন বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারির কিছুক্ষণ আগেই মালদ্বীপের বিরোধী নেতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী দাবি করেন যে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা পুরোপুরি ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন প্রাক্তন মন্ত্রী। সেইসঙ্গে 'ভিত্তিহীন' প্রচার থেকে জনগণের বিরত থাকারও আহ্বান জানান।
ওই রিপোর্ট অনুযায়ী, আবদুল্লার বিরুদ্ধে আপাতত কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। তাঁর বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে। চলতি বছরের গোড়ার দিক থেকে সেই অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
আরও পড়ুন: China USA: চিনের গুপ্ত ‘স্পেসপ্লেন’ থেকে ছাড়া হল আমেরিকার ওপর রহস্যজনক বস্তু? এল রিপোর্ট
ভারতের হয়ে মুখ খুলেছিলেন মালদ্বীপের প্রাক্তন মন্ত্রী
যে আবদুল্লা দিনকয়েক আগেই ভারতের হয়ে মুখ খুলেছিলেন। মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু যখন পাকিস্তানে যান, সেইসময় প্রতিরক্ষা, সামুদ্রিক সুরক্ষা-সহ ২০টি মউ স্বাক্ষর করেন। সেইসময় মুইজ্জুকে কটাক্ষ করে সংবাদমাধ্যম ইয়নের সাক্ষাৎকারে মালদ্বীপের প্রাক্তন মন্ত্রী বলেছিলেন যে নির্বাচনের সময় ভারত-বিরোধী স্লোগান তুলেছিলেন বর্তমান প্রেসিডেন্ট। কিন্তু কুর্সিতে বসে বিপদের সময় সেই ভারতের দুয়ারেই এসেছেন। ভারতও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মুইজ্জুর অতীতকে ভুলে মালদ্বীপের মানুষের দিকে তাকিয়ে নয়াদিল্লি একগুচ্ছ পদক্ষেপ করেছে বলেও জানিয়েছিলেন আবদুল্লা।
আবদুল্লা শহিদ আদতে কে?
১) আন্তর্জাতিক স্তরে মালদ্বীপের অন্যতম স্বীকৃত কূটনীতিবিদ হলেন আবদুল্লা।
২) ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭৬ তম অধিবেশনের সভাপতি ছিলেন।
৩) বর্তমানে বিরোধী দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ছিলেন। তবে পরবর্তীতে সেই পদ থেকে ইস্তফা দেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে সেই পদে ছিলেন। ২০২৬ সালের অগস্টে পদত্যাগ করেন।
৪) ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের জন্য দলে প্রাথমিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদ ছেড়ে দেন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


