Prakash Raj on Regime Change: ভারতে 'ক্ষমতা পরিবর্তনের' পক্ষে সওয়াল করলেন প্রকাশ রাজ। তবে বাংলাদেশ বা নেপালের কায়দায় ভারতে 'ক্ষমতা পরিবর্তন' হবে না বলে দাবি করেন অভিনেতা এবং সমাজকর্মী। তাঁর কথায়, 'আমরা এই শাসনবব্যবস্থার পতন চাই। (তবে) আমরা এই দেশে গণতান্ত্রিকভাবে শাসনব্যবস্থার পরিবর্তন করব।' সেইসঙ্গে তিনি বলেন, ‘আমরা নেপাল নই। আমরা বাংলাদেশ নই। আমাদের দেশে (বিআর) আম্বেদকর আছেন। আমাদের (মহাত্মা) গান্ধী আছেন। আমাদের ভগৎ সিং আছে। আমাদের একটা সংবিধান আছে। আমাদের আছে ভোটাধিকার।’
'ক্ষমতার পরিবর্তন করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার'

সেই মন্তব্য তিনি করেছেন বাংলাদেশের ধাঁচে 'ক্ষমতা পরিবর্তন' নিয়ে বিতর্কের পরে। গত বৃহস্পতিবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আইসা সভানেত্রী নেহা বোরা, রাজ্যসভার সাংসদ কপিল সিব্বলদের সঙ্গে সাংবাদিক বৈঠকে বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ সওয়াল করেন যে ‘আমরা ক্ষমতার পরিবর্তন চাই। ক্ষমতার পরিবর্তন করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার।’
তিনি বলেন, ‘এই সরকার বলেই যাচ্ছে যে এটা বিরোধীদের ক্ষমতা পরিবর্তনের অপারেশন। আমরা শুধুমাত্র এই দেশের নির্বাচনী গণতন্ত্রকে বাঁচানোর আবেদন জানাচ্ছি। যদি এরকম বর্বরতা চলতে থাকে, তবে নিশ্চিতভাবেই সরকারের পরিবর্তন ঘটবে। আমরা সবাই ক্ষমতার বদল চাই। এতে কি ভুল কিছু আছে? সরকার পরিবর্তন প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার। সরকারের বিরুদ্ধে অসন্তোষ তৈরি হওয়া কোনও অপরাধ নয়।’
'বিশৃঙ্খলার রাজনীতির বোড়ে হিসেবে ব্যবহার করা হচ্ছে তরুণ প্রজন্মকে'
তা নিয়ে পালটা আক্রমণ করেছে বিজেপি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন ‘দেশের তরুণ প্রজন্মকে বিশৃঙ্খলার রাজনীতির বোড়ে হিসেবে ব্যবস্থা করতে চায় ওরা (প্রতিবাদী গোষ্ঠী)। বাংলাদেশে যা হয়েছিল, ঠিক সেই ধাঁচে শাসনব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা করছে ওরা।’
{{/usCountry}}তা নিয়ে পালটা আক্রমণ করেছে বিজেপি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন ‘দেশের তরুণ প্রজন্মকে বিশৃঙ্খলার রাজনীতির বোড়ে হিসেবে ব্যবস্থা করতে চায় ওরা (প্রতিবাদী গোষ্ঠী)। বাংলাদেশে যা হয়েছিল, ঠিক সেই ধাঁচে শাসনব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা করছে ওরা।’
{{/usCountry}}সেইসঙ্গে তিনি বলেন, 'এমনকী একজন তো সাংবাদিক বৈঠকে সরাসরি বলেছেন যে শাসনব্যবস্থা পরিবর্তনের সরাসরি অনুপ্রেরণা তাঁরা পেয়েছেন বাংলাদেশ থেকে (নেহা বোরার বিরুদ্ধে বিজেপি অভিযোগ তুলেছে)। আর অপর একজন তো খোলাখুলিভাবে সরকার উলটে দেওয়ার ডাক দিয়েছেন। এটা থেকেই স্পষ্ট হয়ে যায় যে ওদের একমাত্র লক্ষ্য কী।'
সরকারকে প্রশ্ন করার অধিকার আছে, দাবি প্রকাশ রাজের
সেই আবহে প্রকাশ দাবি করেছেন যে সরকার পরিবর্তনের পক্ষে সওয়াল করছেন তাঁরা। তবে সেটা গণতান্ত্রিক পদ্ধতিতেই। তিনি দাবি করেছেন, নিজের সাংবিধানিক অধিকার প্রয়োগ করা, সরকারকে প্রশ্ন করার অধিকার, সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর অধিকার এবং সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার অধিকার আছে। তাঁর কথায়, 'আপনারা আমাদের কিনারায় ঠেলে দিয়েছেন, কারণ আপনারা আলোচনার টেবিলে আসছেন না। (বরং) আপনারা বলপ্রয়োগ করছেন।'