India Govt on Hasina Press Conference: বাংলাদেশ সরকার বিরোধী যে যে মন্তব্য করেছেন শেখ হাসিনা, তার সমর্থন করে না ভারত। স্পষ্টভাবে জানিয়ে দিল নয়াদিল্লি। শুক্রবার ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, গত বুধবার (৫ অগস্ট) বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা যে সাংবাদিক বৈঠক করেছেন, তাতে ভারতের কোনও ভূমিকা নেই। হাসিনা সরকারের পতন তথা বাংলাদেশের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ওই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল একটি বেসরকারি সংগঠনের তরফে। ওই মঞ্চ থেকে বাংলাদেশের বর্তমান সরকার-বিরোধী যে যে মন্তব্য করা হয়েছে, নয়াদিল্লি তা মোটেও সমর্থন করে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
'ওই সাংবাদিক বৈঠকের পিছনে ভারতের কোনও ভূমিকা ছিল না'

তাঁর কথায়, ‘এই সাংবাদিক বৈঠকের আগে ভারত সরকার যা বলেছিল, এখনও সেটাই বলা হচ্ছে। এই সাংবাদিক বৈঠকে ভারত সরকারের কোনও ভূমিকা ছিল না। একটি বেসরকারি মিডিয়া সংগঠনের তরফে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেইসঙ্গে এটাও বলতে চাই, ওই মঞ্চ থেকে যা যা কথা বলা হয়েছে, (ভারত সরকার) সেটার সমর্থন করে না। বিশেষত ওখানকার সরকারের বিষয়ে যা যা বলা হয়েছে, তার (সমর্থন করে না ভারত সরকার)।’
বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছেন হাসিনা, দাবি সালাহউদ্দিনের
আর তিনি সেই মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়ার পরে। ৫ অগস্ট হাসিনা দাবি করেছিলেন যে বাংলাদেশে ফিরে গেলে খুনও হয়ে যেতে পারেন। পাঠানো হতে পারে পারে। তারপরও অবশ্যই বাংলাদেশে ফিরে যাবেন। গত দু'বছর ধরে তাঁর স্বপ্নের দেশ ধুঁকছে। তাঁরা যে দেশ গড়ে তুলেছিলেন, তার সঙ্গে আজকের বাংলাদেশের কোনও মিল নেই বলে দাবি করেন হাসিনা।
আরও পড়ুন: প্রশ্ন মুখস্থ করা, চিরকুট ব্যবহার! নিট-ইউজি প্রশ্নফাঁসের চার্জশিটে চাঞ্চল্যকর দাবি CBI-র
{{/usCountry}}আরও পড়ুন: প্রশ্ন মুখস্থ করা, চিরকুট ব্যবহার! নিট-ইউজি প্রশ্নফাঁসের চার্জশিটে চাঞ্চল্যকর দাবি CBI-র
{{/usCountry}}সেই ভাষণের পরে তারেক রহমানের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ প্রশ্ন তোলে, কেন হাসিনাকে সাংবাদিক বৈঠক করার সুযোগ দেওয়া হল? সংবাদমাধ্যম বিবিসি বাংলায় তিনি দাবি করেন, দণ্ডপ্রাপ্ত হাসিনাকে সরাসরি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার যে অনুমতি দেওয়া হয়েছে, তাতে ক্ষুব্ধ ঢাকা। হাসিনা এবং তাঁর সহযোগীরা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশিদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছেন বলে দাবি করেন সালাহউদ্দিন।