World's Highest-Paid PM Salary: বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত প্রধানমন্ত্রীর স্যালারি আরও বাড়তে চলেছে। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং নিজের দেশের সংসদে জানিয়েছেন, তাঁর পাশাপাশি মন্ত্রীদের বেতন বাড়তে চলেছে। এতদিন প্রধানমন্ত্রীর বার্ষিক বেতন ছিল ২.২ মিলিয়ন সিঙ্গাপুর ডলার। সেটা একলপ্তে বেড়ে ৩.৬ মিলিয়ন সিঙ্গাপুর ডলারে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ ভারতীয় মুদ্রার নিরিখে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বার্ষিক বেতন ১৬.৫ কোটি টাকা থেকে বেড়ে একেবারে পৌঁছে যাচ্ছে প্রায় ২৭ কোটি টাকায়। অর্থাৎ বেতন বেড়েছে ১০.৫ কোটি টাকার মতো। যা শতাংশের বিচারে ৬৪ শতাংশ।
'উপযুক্ত ভালো কাজে' দান করবেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

তবে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁর মেয়াদকালে বেতন বৃদ্ধির পুরো অর্থই 'উপযুক্ত ভালো কাজে' দান করার পরিকল্পনা করেছেন। যিনি বেতন বৃদ্ধির আগেই মার্কিন বা জি৭ গোষ্ঠীভুক্ত দেশের নেতাদের থেকে অনেকটা এগিয়ে ছিলেন। ১৫ বছর পরে বেতন বৃদ্ধির ফলে তাঁদের থেকে আরও এগিয়ে গেলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।
বিশ্বের নিয়মিত সবথেকে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় থাকা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ওং জানিয়েছেন, বেতন বৃদ্ধির বিষয়ে সুপারিশ করেছিল একটি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কমিটি। তবে যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা সঙ্গে-সঙ্গে বর্ধিত বেতন পাবেন না। ব্যক্তিগত পারফরম্যান্স এবং দায়িত্বের ভিত্তিতে বর্ধিত বেতন মিলবে।
কী কারণে বেতন বাড়ানো হয়েছে? যুক্তি সাজালেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী
{{/usCountry}}কী কারণে বেতন বাড়ানো হয়েছে? যুক্তি সাজালেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী
{{/usCountry}}আর সেই বেতন বৃদ্ধির স্বপক্ষে যুক্তি পেশ করে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী জানিয়েছেন, স্যালারি বেশি হওয়ার ফলে দক্ষ ও মেধাবী ব্যক্তিদের আকৃষ্ট করা যাবে প্রশাসনের দিকে। নিশ্চিত করা যাবে সুশাসন। তাঁর বলেছেন, ‘আমাদের মূল বিষয়টা হল - ভালো শাসনব্যবস্থা নির্ভর করে ভালো নেতৃত্বের উপরে।’ তা সত্ত্বেও বিষয়টি রাজনৈতিকভাবে বেশ সংবেদনশীল, কারণ মন্ত্রিসভার সদস্যদের আয় সাধারণ নাগরিকদের অধিকাংশেরই চেয়ে অনেক বেশি।
মোদীর থেকে ১৩৫ গুণ বেশি বেতন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর
সেইসব সত্ত্বেও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর নয়া বেতন দেখে চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছে অনেকেরই। বিশেষত ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বার্ষিক স্যালারি দেখলে তো ভিমরি খেতে হবে। একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্ষিক বেতন ২০ লাখ টাকার মতো। অর্থাৎ মোদীর থেকে ১৩৫ গুণ বেশি বেতন পেতে চলেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী।