Bangladesh Hindu woman to extremists: বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ তৈরির হুংকার দিলেন হিন্দু সনাতনী মহিলা। শ্রী রামচন্দ্রের অবমাননার প্রতিবাদে শুক্রবার ঢাকা, নারায়ণগঞ্জ-সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল হয়। সেখান থেকেই ওই মহিলা চৈতালী চক্রবর্তী দাবি করেন, বাংলাদেশের হিন্দুরা অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে চান। কিন্তু হিন্দুরা কীভাবে পুজো করবে, কীভাবে ধর্মাচরণ করবেন, তাতে যদি উগ্রপন্থীরা বাধা দিতে আসে, তাহলে সেটার ফল ভালো হবে না বলে হুংকার দিয়েছেন হিন্দু সনাতনী মহিলা চৈতালী চক্রবর্তী। তিনি কড়া ভাষায় বলেছেন, ‘এই বাংলাদেশ আমরা। আদি বাংলাদেশ আমার।’
'রাস্তায় নমাজ পড়েন যখন, তখন তো কিছু বলি না'

তিনি বলেন, ‘মসজিদ থাকার পরও আপনি যখন রাস্তায় নমাজ পড়েন, তখন কি আমরা কখনও বলেছি যে এই রাস্তায় নমাজ পড়া যাবে না? এই রাস্তাটা তো আমাদেরও। কিন্তু আমরা মানবিকতা দেখাই। আপনাদের মধ্যে কোনও মানবিকতা নেই। আমার মন্দিরে, আমার বাড়িতে আমি কীভাবে আমার রাম দেবতাকে স্থাপন করব, কত উঁচু করব, এর কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাকে দেব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে?’
'বেশি বাড়াবাড়ি করলে….', হুংকার হিন্দু সনাতনী মহিলার
সেইসঙ্গে তিনি বলেন, ‘আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমরা। আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা তাহলে বিশ্বের মানবাধিকার সংগঠন, বিশ্বের বিভিন্ন দেশের থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশে একটা প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা কিন্তু সেটা চাই না। কিন্তু আপনারা যা করছেন, তাতে এক সময় এরকমই হবে। সনাতনীদের জন্য আলাদা একটা প্রদেশ হয়ে যাবে।’
আরও পড়ুন: Papiya Adhikari on Lionel Messi: ‘মেসি দাদা কিছুক্ষণের জন্য আসুন’, কাতর আর্জি পাপিয়া অধিকারীর
‘মন্দিরে আপনাদের নেমতন্ন করলাম’
{{/usCountry}}আরও পড়ুন: Papiya Adhikari on Lionel Messi: ‘মেসি দাদা কিছুক্ষণের জন্য আসুন’, কাতর আর্জি পাপিয়া অধিকারীর
‘মন্দিরে আপনাদের নেমতন্ন করলাম’
{{/usCountry}}সেই রেশ ধরে উগ্রপন্থীদেরও মন্দিরে আমন্ত্রণ জানিয়েছেন মহিলা। তিনি একেবারে স্পষ্টভাষায় বলেছেন, ‘বলতে চাই, অতীতে যেমন আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ মিলে একত্রিত থাকতাম, এখনও সেরকম থাকতে চাই। আর আমার মন্দিরে আপনাদের নেমতন্ন করলাম। ভালো লাগলে আসবেন, না লাগলে আসবেন।’