...
...
Next Story

Yunus heckled at New York Airport: ‘আপনি জঙ্গি…’, আমেরিকায় 'জনরোষের' শিকার হুইলচেয়ারে বসা ইউনুস! সরলেন কোনওক্রমে

Yunus heckled at New York Airport: আমেরিকার নিউ ইয়র্ক এয়ারপোর্টে বাংলাদেশের (প্রাক্তন) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস মবের শিকার হয়েছেন বলে দাবি করা হল।

Published on: Oct 13, 2026, 10:01:35 IST
Advertisement

Yunus heckled at New York Airport: নিউ ইয়র্ক বিমানবন্দরে মহম্মদ ইউনুস জনরোষের মুখে পড়েছেন বলে দাবি করা হল। সংবাদমাধ্যম কালের কণ্ঠের পোস্ট করা ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে যে বাংলাদেশের (প্রাক্তন) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে দেখেই ‘ইউ টেরোরিস্ট’ (আপনি জঙ্গি) বলতে থাকেন কয়েকজন। ইউনুস হুইলচেয়ারে বসেছিলেন। আর সেই হুইলচেয়ার টেনে নিয়ে যাচ্ছিলেন একজন। সেইসময় তাঁকে ঘিরে ধরেন কয়েকজন। যাঁরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন। তার জেরে রীতিমতো বিড়ম্বনায় পড়ে যান ইউনুস।

আমেরিকায় ‘মব’-র শিকার ইউনুস?

নিউ ইয়র্ক এয়ারপোর্টে মহম্মদ ইউনুস পড়লেন জনরোষের মুখে। (ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া)
নিউ ইয়র্ক এয়ারপোর্টে মহম্মদ ইউনুস পড়লেন জনরোষের মুখে। (ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া)

ওই ভিডিয়োয় এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘ইউ টেরোরিস্ট (আপনি জঙ্গি)। আপনি কেন এসেছেন এখানে? কেন এই দেশে এসেছেন আপনি? আমাদের দেশে আপনি হাজার-হাজার পুলিশকর্মীকে খুন করেছেন। আপনি এখানে কেন এসেছেন? দ্য টেরোরিস্ট (জঙ্গি)। উনি আমার দেশে হাজার-হাজার পুলিশকর্মীকে খুন করেছেন। উনি আমার দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন।’

‘কর্মফল খুবই ভয়ানক', ইউনুসকে নিশানা

আর সেই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক বাংলাদেশি নেটিজেনকে বলতে শোনা যায়, ‘যেমন কর্ম, তেমন ফল।’ অপর একজন বলেন, ‘কর্মফল খুবই ভয়ানক।’ এক নেটিজেন আবার বলেছেন, ‘মবের জনক যখন নিজেই আক্রান্ত।’

(বিস্তারিত পরে আসছে)

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks