...
...
Next Story

Yusuf Pathan Plot Value: ২০ কোটি টাকার জমি ৫.৫২ কোটি টাকায় পেলেন ইউসুফ পাঠান, জন্মদিনের ‘গিফট’ দিল BJP সরকার

Yusuf Pathan Plot Value: ২০ কোটি টাকার জমি ৫.৫২ কোটি টাকায় পেলেন ইউসুফ পাঠান। জন্মদিনের ‘গিফট’ দিল বিজেপি-শাসিত ভদোদরা পুরনিগম কর্তৃপক্ষ। যে ইউসুফ তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইয়ে যোগ দিয়েছেন কয়েক মাস আগেই।

Published on: Nov 20, 2026, 11:52:48 IST
Advertisement

Yusuf Pathan Plot Value: মঙ্গলবার জন্মদিন পালন করেছেন। আর কয়েক ঘণ্টা পরই 'বার্থডে গিফট' পেলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রায় চার ঘণ্টা ধরে উত্তপ্ত বিতর্কের পরে সংখ্যাগরিষ্ঠের ভোটে ভারতের প্রাক্তন ক্রিকেটারকে বিতর্কিত জমি প্রদানের প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিজেপি-শাসিত ভদোদরা পুরনিগম কর্তৃপক্ষ। আর তাতেও বড় অঙ্কের ছাড় পেয়েছেন ইউসুফ। সবমিলিয়ে যে জমির মূল্য ২০ কোটি টাকারও বেশি, তা বহরমপুরের সাংসদকে ৫.৫২ কোটি টাকায় দেওয়া হচ্ছে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে।

জমির একাংশ বিনামূল্যে, বাকি অংশে ৪৫ শতাংশ ছাড়

ইউসুফ পাঠান পেলেন 'বার্থডে গিফট'। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Yusuf Pathan)
ইউসুফ পাঠান পেলেন 'বার্থডে গিফট'। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Yusuf Pathan)

সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পুরনিগম কর্তৃপক্ষের তরফে যে প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে, তাতে আবাসিক কাজের জন্য বিনামূল্যে ৫০০ বর্গমিটার জমি দেওয়া হচ্ছে ভারতের প্রাক্তন ক্রিকেটারকে। আর বাকি ৪৭৮ বর্গমিটার জমি দেওয়া হবে আসল মূল্যের ৫৫ শতাংশ দামে। অর্থাৎ সেখানে ৪৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। সবমিলিয়ে ২০ কোটি টাকার জমি ইউসুফ ৫.৫২ কোটি টাকায় পেয়ে যাবেন বলে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন: Porter Sons Success Story: ছেলেদের জন্য জমি বেচে দেন ‘কুলি’ বাবা, ১ জন হচ্ছেন ডাক্তার, অপরজন ইঞ্জিনিয়ার

দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে বিবাদ চলছে

আর ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলেছে। একটা সময় ওই জমিতে জবরদখলের অভিযোগে বহরমপুরের সাংসদকে নোটিশও ধরানো হয়েছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে বহরমপুর থেকে জয়ী হয়েছিলেন ইউসুফকে। মাসকয়েক পরেই তাঁকে নোটিশ ধরানো হয়েছিল। যিনি মে'তে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার পতনের পরে আরও ১৯ জন সাংসদের সঙ্গে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়ায় (এনসিপিআই) যোগ দিয়েছেন।

কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, তৃণমূল ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 'সমর্থনকারী' এনসিপিআইয়ে যোগ দেওয়ায় ইউসুফ নিয়ে অবস্থান পালটে ফেলেছে গুজরাট সরকার। যদিও সেইসব বিতর্কে পাত্তা দেননি ভদোদরার মেয়র গীতা মাকওয়ানা। তিনি দাবি করেছেন, বিরোধীরা বিষয়টি নিয়ে হল্লা করায় বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু বিজেপি-শাসিত রাজ্য সরকারের থেকে সেই মর্মে প্রস্তাব এসেছে। সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে পুরনিগম কর্তৃপক্ষ।

আরও পড়ুন: PUC Certificate: নতুন বিএস-৬ বাহনগুলির স্বস্তি! গাড়ির দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্রের নিয়মে বড় বদল কেন্দ্রের

সেই রেশ ধরে ভদোদরার মেয়রকে প্রশ্ন করা হয় যে অন্য ক্রিকেটারের এরকম কোনও প্রস্তাব পেলে একইরকম পদক্ষেপ করা হবে। সেটার প্রেক্ষিতে তিনি জানান, সরকারের থেকে এরকম কোনও প্রস্তাব এলে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে ভবিষ্যতে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks