১৯ নভেম্বর থেকে সৌভাগ্য বর্ষণ হবে মীন সহ এই রাশিগুলিতে! কৃপার মেজাজে বুধ, বরুণ

সামনেই রয়েছে বুধ ও বরুণের নবপঞ্চম যোগ।

Published on: Nov 13, 2025, 17:00:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে, নবপঞ্চম যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। আগামী ১৯ নভেম্বর বুধ ও বরুণ, একে অপরের সঙ্গে ১২০ ডিগ্রি কোণে একে অপরের সঙ্গে অবস্থান করবেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। এরফলে তৈরি হবে নবপঞ্চম যোগ। উল্লেখ্য, মীন রাশিতে রয়েছেন বরুণ। আর বুধ রয়েছেন বৃশ্চিকে। বুধ আর বরুণের এই যোগের ফলে কোন কোন রাশি লাভ পাচ্ছে দেখা যাক।

বুধ ও বরুণের যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।
বুধ ও বরুণের যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।

মেষ

দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ পূরণ হবে। সঙ্গে সঙ্গে টাকা পয়সাও বাড়বে। ধন সম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে। চাকরিরতদের সময় ভালো কাটতে চলেছে। আপনার কাজের প্রশংসা হবে। পদ প্রতিষ্ঠা ও প্রাপ্তি হতে পারে। পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। নতুন চাকরি যাঁরা খুঁজছেন, তাঁরা তা পেতে পারেন। মান সম্মান বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ীদের জন্য সময় লাভদায়ক। নতুন অর্ডার পেতে পারেন। মা বাবা ও জীবনসঙ্গীর সঙ্গে সময় ভালো কাটবে।

( ইসলামাবাদে ব্লাস্ট নিয়ে ভারতের দিকে আঙুল পাক PMর! দিল্লি বিস্ফোরণ ঘিরে বাংলাদেশের মন্ত্রী তৌহিদ কী বললেন?)

( অযোধ্যায় রাম মন্দির ৪৮ ঘণ্টার জন্য বন্ধ থাকতে চলেছে এই দিনটির বিকেল থেকে,কেন? কী ঘটতে চলেছে?)

বৃষ

এই জাতক জাতিকাদের নতুন বন্ধু হতে পারে। মনোমালিন্য কেটে যাবেয চাকরিরতদের জন্য এই সময়কাল ভালো। আস্তে আস্তে সময় ভালো কাটবে। আপনার কাজের খুব প্রশংসা হবে। ব্যবসায় মুনাফার যোগ তৈরি হবে। কিছু নতুন ডিল হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। আয়ের নতুন স্রোত আসবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় ভালো কাটবে। সম্পর্কে নতুন মিষ্টতা আসবে।

(দণ্ডনায়ক শনিদেবের কৃপায় ২৮ নভেম্বর থেকে কপাল খুলবে কর্কট সহ বহু রাশির )

( ' কখনও অদ্ভুত ব্যবহার করত ', বলছেন ড. শাহিনের সহকর্মী, মেয়েকে নিয়ে মুখ খুললেন বাবাও! ফরিদাবাদ কেসে এল নয়া তথ্য)

মীন

এই রাশির জাতক জাতিকার জীবনে খুশি, আনন্দ আসবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। চাকরিরতদের জন্য সাফল্যের যোগ আসবে। শিক্ষা ক্ষেত্রে ব্যপর লাভ হবে। জীবনে দীর্ঘ সময় ধরে চলা ভুল বোঝাবুঝি কেটে যাবে। মানসিক চাপানোতর থেকে মুক্তি পাবেন। ব্যবসা ভালো হবে।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )