অযোধ্যায় রাম মন্দির ৪৮ ঘণ্টার জন্য বন্ধ থাকতে চলেছে এই দিনটির বিকেল থেকে,কেন? কী ঘটতে চলেছে?
অযোধ্যা রাম মন্দিরে কী ঘটতে চলেছে?
দিল্লি বিস্ফোরণের পর অযোধ্যায় আটোসাঁটো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তারই মাঝে অযোধ্যা রামমন্দির ঘিরে এল আরও এক বড় আপডেট। জানা গিয়েছে, আগামী ২৪ নভেম্বর বিকেল থেকে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ থাকবে অযোধ্যার রাম মন্দির। কিন্তু কেন এমন? নেপথ্য়ে কী কারণ?

২৪ নভেম্বর ২০২৫ বিকেল থেকে দর্শনার্থীদের জন্য অযোধ্যার রাম মন্দিরের দরজা ৪৮ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। সামনেই রয়েছে রাম মন্দিরে ধ্বজারোহন উৎসব। সেই উৎসবে উপস্থিত থাকতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট। সেই অনুষ্ঠান রয়েছে ২৫ নভেম্বর। শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, ২৬ নভেম্বর সকাল ৭ টা থেকে ফের অযোধ্যার রাম মন্দিরের দরজা ভক্তদের জন্য খোলা হবে। জানা গিয়েছে, ২৫ তারিখের উৎসবের আয়োজনের জন্যই ২৪ তারিখ বিকেল থেকে বন্ধ থাকবে। এই উৎসবের দিনটিতে পড়েছে বিবাহ পঞ্চমী। হিন্দুশাস্ত্রমতে সেই দিনটিতে, শ্রীরামচন্দ্র ও সীতাদেবীর বিয়ে হয়। এই দিনে ত্রিভূজাকৃতি এক পতাকা লাগানো হবে মন্দিরে। আর সেই সমারোহে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরের ১৯০ ফুট উপরে একটি পতাকা তোলা হবে। জানা গিয়েছে, এই উৎসব ২৫ নভেম্বর দুপুর ২ টো পর্যন্ত চলবে। অনুমান করা হচ্ছে, উৎসব ৩ ঘণ্টা চলবে। অনুষ্ঠানে নরেন্দ্র মোদী ছাড়াও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও সেরাজ্যের রাজ্যপাল আনন্দী বেন প্যাটেলও থাকবেন।
( পাকিস্তান ‘যুদ্ধ পরিস্থিতিতে’ রয়েছে! পাক প্রতিরক্ষামন্ত্রীর চরম হুঁশিয়ারি, টার্গেট কোনদিকে?)
এদিকে, দিল্লি বিস্ফোরণের পর পর গোটা উত্তর প্রদেশ জুড়ে চলছে ব্যাপক পুলিশি তল্লাশি। ইতিমধ্যেই কানপুর থেকে গ্রেফতার করা হয়েছে এক কার্ডিওলজিস্টকে। এই কানপুরেই এক মেডিক্যাল কলেজে একটা দীর্ঘ সময় ধরে ছিল ড. শাহিন সইদ। সে সদ্য ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার কাণ্ডে ধরা পড়েছে। পুলিশি জালে শাহিন সহ একাধিক চিকিৎসক গ্রেফতার হতেই দেশের একাধিক প্রান্ত থেকে ধরপাকড়ের খবর উঠে আসছে।
E-Paper

