পাকিস্তান ‘যুদ্ধ পরিস্থিতিতে’ রয়েছে! পাক প্রতিরক্ষামন্ত্রীর চরম হুঁশিয়ারি, টার্গেট কোনদিকে?

কাকে নিশানা করে বার্তা দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী?

Published on: Nov 11, 2025, 18:36:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। পাকিস্তান ঘটনাকে আত্মঘাতী হামলা বলে দাবি করছে। ইসলামাবাদের ওই গাড়ি বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে। ঘটনার পরই পাকিস্তানের পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সুর চড়িয়ে দিয়েছেন বড়সড় হুঁশিয়ারি।

পাকিস্তান ‘যুদ্ধ পরিস্থিতিতে’ রয়েছে! পাক প্রতিরক্ষামন্ত্রীর চরম হুঁশিয়ারি, কাকে? REUTERS/Salahuddin (REUTERS)
পাকিস্তান ‘যুদ্ধ পরিস্থিতিতে’ রয়েছে! পাক প্রতিরক্ষামন্ত্রীর চরম হুঁশিয়ারি, কাকে? REUTERS/Salahuddin (REUTERS)

পাকিস্তানের সঙ্গে গত কয়েক মাসে সম্পর্ক বেশ তলানিতে ঠেকেছে আফগানিস্তানের। দুই দেশ মাঝের কিছুটা সময় সংঘাতেও লিপ্ত ছিল। পরে ইস্তানবুলে শুরু হয় দুই দেশের সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা পর্ব। তবে সেখানেও চিঁড়ে ভেজেনি! এরপর সদ্য পাকিস্তানের বুকে আত্মঘাতী হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ খোয়াজা বার্তা দেন,' আমরা যুদ্ধ পরিস্থিতিতে রয়েছি। যাঁরা মনে করেন যে, পাকিস্তানের সেনা, আফগান পাক সীমানায় বা বালোচিস্তানের দূর প্রান্তে লড়াই করেন, আজকের হামলা তাঁদের ভ্রম ভেঙে দেবে।' তিনি এরই সঙ্গে তিনি এক্স পোস্টে লেখেন,' এটা গোটা পাকিস্তানের যুদ্ধ। যেখানে সেনা প্রতিদিন নিজের আত্মাহুতি দিচ্ছে দেশের মানুষকে বাঁচাতে।' উল্লেখ্য, ইসলামাবাদে আজকের বিস্ফোরণের জন্য আসিফ আফগানিস্তানকে কাঠগড়ায় তুলেছেন। উল্লেখ্য, আজকের পাকিস্তানের হামলা ছাড়াও এর আগে পাকিস্তানের এক কলেজে দুই জঙ্গির ঢুকে পড়ার ঘটনা ঘটে যায়। যদিও পাকিস্তানের সেনা পরিস্থিতি সামলে নেয়। তবে সেই অপারেশন এখনও জারি বলে জানা গিয়েছে। এই ঘটনায় আফগানিস্তানেরর টিটিপিকে সন্দেহ করা হচ্ছে। যদিও টিটিপি দাবি করেছে, তারা ঘটনার সঙ্গে জড়িত নয়।

( Vastu Shastra: বাড়িতে ডাইনিং টেবিল নিয়ে এই ভুল করছেন না তো! বাস্তুশাস্ত্র মত কী বলছে, দেখে নিন)

( Islamabad Blast Latest:ইসলামাবাদে গাড়ি বিস্ফোরণ! দিল্লি ব্লাস্টের পরদিনই কেঁপে উঠল পাকিস্তানের মাটি, হতাহত বহু)

( কলকাতায় শুভমনরা, সামনেই SA ম্যাচ! দিল্লি ব্লাস্টের পর দুই দলের নিরাপত্তা নিয়ে এল কোন আপডেট?)

এদিকে, ভারতে জইশ ও ঘাজওয়াত উল হিন্দের মডিউলের কাছ থেকে ২০০০ কেজির বেশি বিস্ফোরক উদ্ধার হওয়ার দিনেই গতকাল সোমবার দিল্লিতে বিস্ফোরণ হয়। গোটা ঘটনায় একাধিক কাশ্মীরি ডাক্তারদের নাম উঠে আসে।এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে সাফ জানানো হয় কাউকে রেয়াত করা হবে না। একই বার্তা দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে, দিল্লি বিস্ফোরণের নেপথ্যে যারা রয়েছে প্রত্যেককে খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবার বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।