Gaj Kesari Raj Yog 2026 Impact: আগামী ১৮ মে এক বিরল এবং অত্যন্ত শুভ যোগের সৃষ্টি হতে চলেছে, যার নাম 'গজকেশরী রাজযোগ'। জ্যোতিষমতে, গজকেশরী রাজযোগকে অত্যন্ত শক্তিশালী এবং ফলদায়ক মনে করা হয়। বিশেষ করে যখন দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র একই রাশিতে অবস্থান করে, তখন এই বিশেষ যোগের সৃষ্টি হয়। আগামী ১৮ মে মিথুন রাশিতে চন্দ্র ও বৃহস্পতির বছরের সবথেকে বড় রাজযোগ তৈরি হতে চলেছে। এই যুতি বা সংযোগের ফলে পাঁচটি রাশির জাতক-জাতিকার জীবনে এক অভাবনীয় সুসময় আসতে চলেছে। এই যোগের প্রভাবে জাতক হাতির মতো শক্তি এবং সিংহের মতো সাহস ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা লাভ করেন। যখন বৃহস্পতি ও চন্দ্র কেন্দ্র স্থানে বা শুভ অবস্থানে একে অপরের সঙ্গে মিলিত হয়, তখন জাতকের মান-সম্মান, সম্পদ, জ্ঞান এবং সমৃদ্ধি বহুগুণ বেড়ে যায়। ২০২৬ সালের মে মাসে মিথুন রাশিতে এই যোগ তৈরি হওয়ার অর্থ হল- বুদ্ধিমত্তা এবং ব্যবসায়িক উন্নতি চরমে পৌঁছাবে।
মেষ রাশির কী কী লাভ হবে?

মেষ রাশির জাতক-জাতিকার জন্য এই গজকেশরী রাজযোগ অত্যন্ত শুভ হতে চলেছে। আপনার তৃতীয় ভাবে এই যোগ গঠিত হওয়ায় আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। যাঁরা চাকরি খুঁজছেন, তারা বড় কোনো অফার পেতে পারেন। ব্যবসায়িক দিক থেকে বিনিয়োগের জন্য এটি শ্রেষ্ঠ সময়। ভাই-বোনেদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Shanidev Blessings: ১৩ বছর পরে বিরল মহাযোগ! শনিদেবের কৃপায় টাকার আসবে এই ৫ রাশি, ভাগ্যে পদোন্নতিও
মিথুন রাশিদের ভাগ্য চমকাবে
যেহেতু এই রাজযোগ মিথুন রাশিতেই তৈরি হচ্ছে, তাই সবচেয়ে বেশি লাভবান হবেন এই রাশির জাতকরাই। আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত আকর্ষণ তৈরি হবে। সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বাড়বে। আত্মবিশ্বাস তুঙ্গে থাকায় কঠিন কাজও সহজে সম্পন্ন করতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে এবং দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।
সিংহ রাশির কী হবে?
সিংহ রাশির একাদশ ভাবে এই যুতি ঘটবে, যা আয় বা লাভের স্থান। ফলে আপনার উপার্জনের নতুন নতুন পথ খুলে যাবে। শেয়ার বাজার বা লটারি থেকে আকস্মিক ধনপ্রাপ্তির যোগ রয়েছে। যাঁরা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তাঁরা বিশেষ সম্মান বা পুরস্কার পেতে পারেন। দীর্ঘদিনের কোনও অমীমাংসিত আইনি সমস্যার সমাধান হতে পারে এই সময়ে।
{{/usCountry}}সিংহ রাশির একাদশ ভাবে এই যুতি ঘটবে, যা আয় বা লাভের স্থান। ফলে আপনার উপার্জনের নতুন নতুন পথ খুলে যাবে। শেয়ার বাজার বা লটারি থেকে আকস্মিক ধনপ্রাপ্তির যোগ রয়েছে। যাঁরা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তাঁরা বিশেষ সম্মান বা পুরস্কার পেতে পারেন। দীর্ঘদিনের কোনও অমীমাংসিত আইনি সমস্যার সমাধান হতে পারে এই সময়ে।
{{/usCountry}}তুলা রাশির জাতকদের প্রমোশন হতে পারে
তুলা রাশির নবম বা ভাগ্য স্থানে এই রাজযোগ তৈরি হবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান, তাদের জন্য ১৮ মে পরবর্তী সময়টি অত্যন্ত অনুকূল। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে রুচি বাড়বে। তীর্থযাত্রার সুযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে যে দুশ্চিন্তা ছিল, তা দূর হবে। চাকরিজীবীদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি জাতকদের কী কী লাভ হবে?
এই যোগ গঠিত হওয়ায় শিক্ষা এবং প্রেমের ক্ষেত্রে বিশেষ শুভ ফল মিলবে। যাঁরা শিক্ষার্থী, তাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য পেতে পারেন। সন্তানহীন দম্পতিদের জন্য এটি সুখবর নিয়ে আসতে পারে। নতুন কোনও প্রেমের প্রস্তাব পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি মজবুত হবে।