...
...
Next Story

Happy new year 2026: আসন্ন ২০২৬র ১ জানুয়ারি লাকির লিস্টে একাধিক রাশি, আপনারটিও আছে? দেখে নিন

২০২৬ সালের ১ জানুয়ারি লাকির লিস্টে কারা?

Published on: Dec 23, 2025, 13:00:06 IST
By
Prefer HTon Google
Advertisement

বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে আসন্ন নানান সময়ের ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। আর আসন্ন সময়কালে অন্যতম বিশেষদিন হল ১ জানুয়ারি ২০২৬। এই ১ জানুয়ারিতে অনেকেই দিনটি স্মরণীয়ভাবে কাটাতে চান। অনেকেই মনে করেন, বছরের প্রথম দিন ভালোভাবে কাটলে, বছরের বাকি দিনগুলিও ভালোভাবে কাটবে! আপনার যদি এই ২০২৬ সালের ১ জানুয়ারি কোনও বিশেষ পরিকল্পনা থাকে, তাহলে, দেখে নিন ১ জানুয়ারি ২০২৬ সালে কোন কোন রাশি লাকি, খুঁজে নিন লাকির লিস্টে আপনি আছেন কি না!

জ্যোতিষশাস্ত্র অনুসারে ১ জানুয়ারি ২০২৬-এ কারা লাকি?
জ্যোতিষশাস্ত্র অনুসারে ১ জানুয়ারি ২০২৬-এ কারা লাকি?

মেষ

দিনটি ভালো কাটবে। কোনও বিলাসি জিনিস এই সময় কিনতে পারেন। গাড়ি কিম্বা জমি, এই সময় আপনার ভাগ্যে আসবে। কেরিয়ারের দিক থেকে লাভ হবে। বিনিয়োগে লাভ রয়েছে। কোনও নতুন সম্পর্ক তৈরি হতে পারে। অতিরিক্ত টাকা উপার্জন করার সুযোগ পাবেন। সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।

( Lucky Rashi for income: দ্রুত পকেট ভরে এঁদের? চটজলদি টাকা রোজগারে এই ৪ রাশি ‘হিরো’! রইল জ্যোতিষমত)

( Budh Gochar: ডিসেম্বরের শেষলগ্নে ভাগ্যের চাকা ঘোরাবেন বুধ! কারা লাকি?)

( Bangladesh News: খালেদা-পুত্র তারেকের ঢাকা ফেরার বিমান থেকে হঠাৎ সরানো হল ২ কেবিন ক্রুকে! তাঁদের সম্পর্কে কী জানা গেল?)

কোর্টের কোনও মামলা থেকে পেতে পারেন মুক্তি। আপনি কোনও কাজের শুরু এই দিনে করতে পারেন। স্বাস্থ্য় নিয়ে অনেক চিন্তা দূর হবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনার কথায় বার্তায় অনেকেই আকৃষ্ট হবেন। আগের তুলনায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে।

মকর

এই সময় আপনার জন্য খুশি আনন্দ বয়ে আনতে পারে। বিদেশে কোথাও ধার্মিক যাত্রা করতে পারেন। কোথাও যাত্রা করলে তা লাভ দিতে পারে। অন্যকে সাহায্যের আপনার যে স্বভাব, তা আপনাকে আলাদা করে সম্মান দিতে পারে। গাড়ির সঙ্গে জড়িত কোনও ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন। আপনার কথায় অনেকে মুগ্ধ হবেন। ব্যক্তিগত জীবনে আনন্দ আসতে পারে।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। ডিসক্লেইমার: আমরা দাবি করি না যে এই নিবন্ধে থাকা তথ্য সম্পূর্ণ সত্য এবং সঠিক। আরও বিশদ এবং আরও তথ্যের জন্য, প্রাসঙ্গিক ক্ষেত্রের বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে ভুলবেন না। )

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe