Budh Gochar: ডিসেম্বরের শেষলগ্নে ভাগ্যের চাকা ঘোরাবেন বুধ! কারা লাকি?
২৯ ডিসেম্বর ধনু রাশিতে বুধের গমন, কেরিয়ার ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে দেবে লাভ। দেখা যাক, বুধের এই অবস্থান পাল্টানোর ফলে কোন কোন রাশি লাভ দেবে?
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধদেবকে বলা হয় গ্রহদের সেনাপতি। আর গ্রহদের এই সেনাপতি বুধই এবার বছরের শেষে তাঁর অবস্থান পাল্টাতে চলেছে। জ্যোতিষশাস্ত্রের বছরের শেষলগ্নে গুরুর রাশি ধনুতে প্রবেশ করতে চলেছেন। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, ২৯ ডিসেম্বর ধনু রাশিতে বুধের গমন, কেরিয়ার ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে দেবে লাভ। দেখা যাক, বুধের এই অবস্থান পাল্টানোর ফলে কোন কোন রাশি লাভ দেবে?

মেষ
অমীমাংসিত কাজ এবার সম্পন্ন হবে। ব্যবসায়ীদের সময় ভালো কাটবে। দীর্ঘদিন আটকে রয়েছে যে কাজ তা এবার সম্পন্ন হবে। আর্থিক লাভ, অংশীদারিত্ব, বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। ফলত এগুলি সম্ভাবনা তৈরি হচ্ছে। বিনিয়োগ, জমি সংক্রান্ত ক্ষেত্রেও লাভ আসতে পারে। পড়াশোনায় সম্পূর্ণ রূপে নিবেদিত হতে হবে। তাহলে ফল ভালো হবে।
( Indian Railways Fare Hike: বাড়ল রেলের দূরপাল্লার সফরের খরচ! নয়া হারে টিকিটের দাম লাগু ডিসেম্বরেই)
সিংহ
কথা বলার দক্ষতা বৃদ্ধি পাবে। নতুন ব্যবসা শুরু করতে পারবেন। প্রেমের সম্পর্ক আগের থেকে ভালো হবে। আপনার স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে। গুরুত্বপরূর্ণ লক্ষ্য পেতে যাঁরা কঠোর পরিশ্রম করছেন তাঁরা পাবেন লাভ। সমাজে আপনার খ্যাতি সম্নান বাড়বে, আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে।
ধনু
চাকরিজীবী ব্যক্তিদের তাঁদের উর্ধ্বতনের সঙ্গে সম্পরক ভালো হবে। আপনার কারোর সঙ্গে বিশেষ সাক্ষাৎ হতে পারে। শিল্পক্ষেত্রে আসবে অগ্রগতি। বাজারে আটকে থাকা টাকা হাতে পাবেন। চাকরি, ব্যবসায় উন্নতি হবে। আপনি লাভের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুযোগ পেতে পারেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


