Indian Railways Fare Hike: বাড়ল রেলের দুরপাল্লার সফরের খরচ! নয়া হারে টিকিটের দাম লাগু ডিসেম্বরেই

নন এসি-তে ৫০০ কি.মি যেতে খসবে বাড়তি ১০ টাকা। রেলের টিকিটের নয়া হার দেখে নিন।  

Published on: Dec 21, 2025, 13:33:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতীয় রেল নতুন হারে টিকিটের দামের তালিকা প্রকাশ করেছে। তাতে শহরতলি ট্রেন ভ্রমণ ও ‘মান্থলি টিকিট’র ভাড়া বাড়ানো না হলেও, দুরপাল্লার সফরের জন্য গ্যাঁটের কড়ি বেশি খসবে! জানা গিয়েছে ২৬ ডিসেম্বর থেকে টিকিটের এই নয়া হার লাগু হবে।

বাড়ল রেলের টিকিটের দাম! নন এসি-তে ৫০০ কি.মি যেতে খসবে বাড়তি ১০ টাকা (ছবিটি প্রতীকী, সৌজন্যে Southern Railways)
বাড়ল রেলের টিকিটের দাম! নন এসি-তে ৫০০ কি.মি যেতে খসবে বাড়তি ১০ টাকা (ছবিটি প্রতীকী, সৌজন্যে Southern Railways)

রেলের প্রকাশিত টিকিটের নয়া হারে, জেনারেল ক্লাসে সফরের প্রথম ২১৫ কিলোমিটারে টিকিটের ভাড়া অপরিবর্তিক রয়েছে। তবে জেনারেল ক্লাসে ২১৫ কিলোমিটার পর থেকে প্রতি কিলোমিটারে ১ পয়সা করে বাড়বে টিকিটের ভাড়া। মেইল বা এক্সপ্রেস ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত নয় (নন -এসি) এমন কোচের ভাড়া প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধি করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ভ্রমণ খরচও প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধি করা হয়েছে। এর অর্থ দাঁড়াচ্ছে নন এসি কোচে ৫০০ কিলোমিটারে আরও ১০ টাকা করে বেশি ভাড়া দিতে হবে। সর্বশেষ ভাড়া বৃদ্ধির ফলে রেলওয়ের বার্ষিক আয় ৬০০ কোটি টাকা বৃদ্ধি পাবে।

( Bangladesh Tension: লাল কালিতে ‘আই কিল ইউ’ লেখা চিরকুট এল বাংলাদেশের জামায়েত সদস্যের বাড়িতে! ওদিকে লক্ষ্মীপুরে…)

( Gill dropped:টি২০ WC টিম থেকে বাদ..আগাম জানানোই হয়নি গিলকে? এল বিস্ফোরক রিপোর্ট, সূর্যকে নিয়েও বড় দাবি উঠে এল রিপোর্টে)

( Bangladesh News: খালেদা-পুত্র তারেকের ঢাকা ফেরার বিমান থেকে হঠাৎ সরানো হল ২ কেবিন ক্রুকে! তাঁদের সম্পর্কে কী জানা গেল?)

( Modi on WB: ‘ফুটবলপ্রেমী রাজ্য হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ আজ লজ্জিত, সৌজন্যে..’, মেসির ইভেন্ট-কাণ্ডের নাম না করে সরব মোদী)

( Bangladesh: জোর করে দেওয়ানো হয় চাকরিতে ইস্তফা! ময়মনসিংহে সেই রাতে হিন্দু যুবককে উত্তেজিত জনতার হাতে তুলে দেয় কারা?)

উল্লেখ্য, দেশের একটা বড় অংশের মানুষের যোগাযোগের ভরসাযোগ্য মাধ্যম রেল। সেখানে এই ভাড়া বৃদ্ধি মধ্যবিত্তের জন্য নিঃসন্দেহে একটি বড় বিষয়। রেলওয়ে জানিয়েছে যে গত দশকে তারা তাদের নেটওয়ার্ক এবং কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করেছে এবং জনবল বৃদ্ধি করছে। আর এবার রেল তুলে ধরল টিকিটের নয়া ভাড়ার হার।

এর আগে, এর আগে, রেলওয়ে জুলাই মাসে ভাড়া বাড়িয়েছিল। মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলিতে শীতাতপ নিয়ন্ত্রিত নয় (নন এসি) এমন ক্লাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ পয়সা এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ক্লাসে ভ্রমণ প্রতি কিলোমিটারে ২ পয়সা করে বাড়ানো হয়েছিল। তারও আগে,২০২০ সালে কোভিড কালে বাড়ানো হয়েছিল ট্রেনের ভাড়া।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More