বাড়িতে কী ধরনের লক্ষ্মী মূর্তি রাখলে কী প্রভাব পড়ে? জেনে নিন

প্রতিটা বাড়িতেই দেবীর পট ও মূর্তিও দেখা যায় ঠাকুরাসনে। কিন্তু জানেন কি দেবীর কোন মূর্তি স্থাপন করলে বাড়িতে কী ধরনের প্রভাব পড়ে? দেখে নিন।

Published on: Dec 21, 2025, 19:00:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে লক্ষ্মী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুজো। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার অনেকেই বাড়িতে দেবীর আরাধনা করেন। কেবল বাড়ি না কর্মস্থানেো অনেকেই পুজো করেন। তাছাড়াও কোজাগরী পূর্ণিমা থেকে শুরু করে দীপাবলিতেও অনেক বাড়িতে লক্ষ্মী পুজো করা হয়।

বাড়িতে কী ধরনের লক্ষ্মী মূর্তি রাখলে কী প্রভাব পড়ে? জেনে নিন
বাড়িতে কী ধরনের লক্ষ্মী মূর্তি রাখলে কী প্রভাব পড়ে? জেনে নিন

আরও পড়ুন: ২০২৬-এ কবে পড়েছে মৌনী অমাবস্যা? জেনে নিন বছরের অন্যান্য অমাবস্যার দিনক্ষণ

এছাড়াও কিছু কিছু বাড়িতে বছরে পাঁচবার হাঁড়িতে স্থাপন করা ধানকে দেবী লক্ষ্মী রূপে পুজো করা হয়। তাই প্রতিটা বাড়িতেই দেবীর পট ও মূর্তিও দেখা যায় ঠাকুরাসনে। কিন্তু জানেন কি দেবীর কোন মূর্তি স্থাপন করলে বাড়িতে কী ধরনের প্রভাব পড়ে? দেখে নিন।

হিন্দু সনাতন ধর্মে, দেবী লক্ষ্মীকে ধন, সমৃদ্ধি এবং ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে বিবেচনা করা হয়। তবে ঘরে দেবী লক্ষ্মীর মূর্তি স্থাপন করার সময়, বাস্তুর কিছু বিশেষ নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: হাতের তালুতে যদি থাকে এই রেখা, তাহলে জীবনেও দারিদ্র কাটবে না আপনার

বাস্তু অনুসারে, পদ্মের উপর দুই পা রেখে পদ্মের উপর বসে থাকা দেবী লক্ষ্মীর মূর্তিকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। কিন্তু বাস্তু অনুসারে, দেবী লক্ষ্মীর দাঁড়ানো ভঙ্গি সুখ ও সমৃদ্ধির জন্য শুভ বলে বিবেচিত নয়, অনেকেই বিশ্বাস করা হয় যে এই রূপে নাকি দেবী চঞ্চলা।

শাস্ত্র অনুসারে, দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের সম্মিলিত মূর্তি কেবল দীপাবলি উপলক্ষে পুজো করা হয়। কিন্তু বাড়িতে বা মন্দিরে প্রতিদিন এই সম্মিলিত মূর্তি রাখা শুভ বলে বিবেচিত হয় না।

আরও পড়ুন: শুধু সূর্য, চন্দ্র নন, সঙ্গে মঙ্গল, বুধ শুক্রও! তৈরি হবে নয়া যোগ, ধুন্ধুমার লাভ কাদের?

বাস্তু অনুসারে, দেবী লক্ষ্মীর মূর্তি বাড়ির উত্তর-পূর্ব (ঈশান) কোণে স্থাপন করা উচিত। এই দিকটি সম্পদ, আধ্যাত্মিকতা এবং ইতিবাচক শক্তির কেন্দ্র। বাড়িতে একাধিক লক্ষ্মী মূর্তি বা ছবি রাখা উচিত নয়। অনেক মূর্তি থাকলে শক্তির প্রবাহ দুর্বল হয়ে পড়ে এবং বাড়িতে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে।

পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।