Nil Puja 2026: ১৩ না ১৪, কবে পালন করবেন নীলষষ্ঠী? পালন করতে হবে কোন কোন নিয়ম?
Nil Puja 2026: প্রতিবছরের মতো এই বছরেও চৈত্র মাসের সংক্রান্তির দিন পালন করা হবে নীল ষষ্ঠী। মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহ উৎসবের তিথিতেই পালন করা হয় নীল ষষ্ঠীর ব্রত। এই বিশেষ দিনে সন্তানের কল্যাণ কামনা করে নির্জলা উপবাস করেন মায়েরা।
Nil Puja 2026: প্রতিবছরের মতো এই বছরেও চৈত্র মাসের সংক্রান্তির দিন পালন করা হবে নীল ষষ্ঠী। মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহ উৎসবের তিথিতেই পালন করা হয় নীল ষষ্ঠীর ব্রত। এই বিশেষ দিনে সন্তানের কল্যাণ কামনা করে নির্জলা উপবাস করেন মায়েরা।
১৩ না ১৪, কবে পালন করবেন নীলষষ্ঠী? পালন করতে হবে কোন কোন নিয়ম?
নীল ষষ্ঠী ব্রত প্রসঙ্গে
পুরাণ মত অনুযায়ী, মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ে এই দিন সম্পন্ন হয় বিভিন্ন রীতি রীতি আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এই দিন রাজা নীলধ্বজ নিজের কন্যা অর্থাৎ মা পার্বতীকে মহাদেবের হাতে তুলে দেন। নীলযাত্রা উপলক্ষে গোটা চৈত্র মাস ধরে পালন করা হয় সন্ন্যাস ব্রত। সবশেষে চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয় নীল যাত্রা উৎসব।
নীল ষষ্ঠীর দিন উপোস থাকার পর সন্ধ্যেবেলা শিবের মাথায় বেলপাতা, ফুল এবং একটি ফল দিতে হয়। এরপর সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় মঙ্গল কামনার্থে। তবে ব্রত ভঙ্গ করলেও এই দিন আমিষ খাবার খাওয়া যায় না। ফল, সাবু অর্থাৎ ময়দার তৈরি খাবার খেতে হয় এই দিন। যদি সম্ভব হয় সন্ধক লবণ দিয়ে তৈরি খাবার খেতে পারেন আপনি।
নীল ষষ্ঠী যোগ
২০২৬ সালে নীল ষষ্ঠী পালন করা হবে আগামী ১৩ এপ্রিল অর্থাৎ ২৯ চৈত্র। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আগামী ১৩ এপ্রিল দুপুর ৩:২২ মিনিট থেকে বিকেল ৫:০২ মিনিটের মধ্যে পুজো সম্পন্ন হবে।
Home/Astrology/Nil Puja 2026: ১৩ না ১৪, কবে পালন করবেন নীলষষ্ঠী? পালন করতে হবে কোন কোন নিয়ম?