...
...
Next Story

Raas Purnima 2025 Tithi: রাস পূর্ণিমা ২০২৫র তিথি শুরু কোন তারিখে? কতক্ষণ থাকবে? রইল পঞ্জিকামত

হাতে গোনা কয়েকদিন পরই রয়েছে রাস পূর্ণিমা। কবে শুরু? কত তারিখে পড়ছে? দেখে নিন পঞ্জিকামত।

Published on: Nov 1, 2025, 18:00:08 IST
Advertisement

নভেম্বর মাস জুড়ে রয়েছে একাধিক উৎসব। তারই মধ্যে এই নভেম্বর মাসের পূর্ণিমা আলাদা মাহাত্ম্যের অধিকারী। এই নভেম্বর মাসের পূর্ণিমা রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা নামে পরিচিত। ২০২৫ সালের রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা কবে পড়ছে? দেখে নিন পঞ্জিকামতে পূর্ণিমা শুরু ও শেষের সঠিক সময়।

নভেম্বর মাসে রয়েছে কার্তিক পূর্ণিমা ২০২৫।
নভেম্বর মাসে রয়েছে কার্তিক পূর্ণিমা ২০২৫।

রাস পূর্ণিমা ২০২৫:-

বৈষ্ণব ধর্মীয় নানান রীতি পালন করে উজ্জাপিত হয় রাস উৎসব। শ্রীরাধা ও শ্রীকৃষ্ণকে ঘিরে এই উৎসব পালিত হয়। রাস উৎসব উপলক্ষ্যে বাংলার নানান জায়গায় বিশেষ পুজো পালিত হয়। বাংলায় চৈতন্যদেবের রাস উৎসবের কথা শোনা যায়। উত্তরপ্রদেশের বৃন্দাবন, মথুরা থেকে অসম, মণিপুর, ওড়িশায় রাস উৎসব উপলক্ষ্যে বিশেষ পুজো দেখা যায় দিকে দিকে। শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের বিশেষ আরাধনার এই উৎসবের অঞ্চলভেদে নানান রূপসজ্জাও দেখা যায় শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার। কবে পড়েছে রাস উৎসব?

( Baba Vanga prediction 2026: বাবা ভাঙ্গার ২০২৬-এর ভবিষ্যদ্বাণীতে বৃশ্চিক সহ একগুচ্ছ রাশির কপালে কী রয়েছে? কারা লাকি?)

( Easy Tips to remove Ants: বাড়িতে পিঁপড়ের উপদ্রবে নাজেহাল? তাড়ানোর জন্য এই সহজ ঘরোয়া টিপস রইল)

( Virat Kohli Restaurant: রুটিই ১১৮ টাকা, বিরিয়ানি ৯৭৮! দামে আগুন হলেও নজর কাড়ছে কোহলির রেস্তোরাঁ, কেন জানেন?)

রাস পূর্ণিমা ২০২৫ তিথি

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে, পূর্ণিমা তিথি আরম্ভ হবে ইংরেজি ৪ নভেম্বর। সেদিনটি মঙ্গলবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে সেদিন পড়েছে, কার্তিক মাসের ১৮ তারিখ। সেদিন রাত ১০ টা ৩৮ মিনিটে শুরু হবে রাস পূর্ণিমার তিথি। পূর্ণিমা তিথি শেষ ১৯ কার্তিক। সেদিনটি পড়েছে বুধবার। তারিখ ৫ নভেম্বর ২০২৫ বুধবার। সময় সন্ধ্যা ৬ টা ৪৯ মিনিট।

( Lucky Zodiac Signs: দেবগুরু ও দৈত্যগুরুর বিরল যোগ! নভেম্বরের শুরুতেই ধুন্ধুমার লাভের সময় আসন্ন কাদের?)

গুপ্তপ্রেস পঞ্জিকামতে কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা পড়েছে ৪ নভেম্বর। দিনটি মঙ্গলবার। তিথি শুরু হচ্ছে, রাত ৯ টা ২২ মিনিট ১৩ সেকেন্ডে। তিথি শেষ বুধবার। সেই দিনটি পড়েছে ৫ নভেম্বর। সন্ধ্যা ৭ টা ৬ মিনিট ৪১ সেকেন্ডে শেষ হবে তিথি।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe