Shani Jayanti 2026: শনি জয়ন্তীতে বিরল রাজযোগের মহেন্দ্রক্ষণ! এই ৪ রাশির ভাগ্য পালটাবে, হবে টাকার বৃষ্টি
Shani Jayanti 2026: মে মাসে শনি জয়ন্তী পড়েছে। বিরল রাজযোগের মহেন্দ্রক্ষণ তৈরি হতে চলেছে। আর তার ফলে এই চার রাশির জাতকদের ভাগ্য বদলে দেবেন শনিদেব। হবে টাকার বৃষ্টি। কোন কোন রাশির জাতকদের ভাগ্য পালটে যাবে?
Shani Jayanti 2026: হিন্দু ধর্মে শনিদেবকে কর্মফলের দেবতা হিসেবে গণ্য করা হয়। ২০২৬ সালে শনি জয়ন্তী এক অত্যন্ত বিশেষ এবং জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ মুহূর্তে পালিত হতে চলেছে। আগামী ১৬ মে পালিত হবে শনি জয়ন্তী। জ্যোতিষবিদদের মতে, এই দিনটি এবার কেন বিশেষ? কারণ দীর্ঘ সময় পর শনি জয়ন্তী এবার শনিবারেই পড়ছে। শনিদেবের জন্মদিনে শনিবারের এই সংযোগ অত্যন্ত শুভ এবং শক্তিশালী বলে মনে করা হচ্ছে।
শনি জয়ন্তীর বিশেষ যোগ ও গ্রহের অবস্থান
মে মাসে শনি জয়ন্তী পড়েছে।
{{^htLoading}} {{/htLoading}}
১৬ মে অমাবস্যা তিথি সকাল থেকেই থাকছে। পঞ্জিকা অনুযায়ী, এদিন চন্দ্রের রাশি পরিবর্তনও ঘটছে। বিকেল ৫ টা ২৯ মিনিটে চন্দ্র নিজের গতিপথ পরিবর্তন করবে এবং রাত ১০টা ৪৬ মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করবে। একই সময়ে নক্ষত্র পরিবর্তনেরও একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে। শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনটি অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। বিশেষ করে চারটি রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো হতে পারে।
বৃষ রাশি: আর্থিক উন্নতির জোয়ার
বৃষ রাশির জাতকদের জন্য ২০২৬ সালের শনি জয়ন্তী আশীর্বাদস্বরূপ। যদি দীর্ঘদিন ধরে আপনি কোনও আর্থিক সমস্যায় ভুগে থাকেন, তবে সেই সমস্যার সমাধান হবে এবার। পুরনো কোনও বিনিয়োগ থেকে মোটা টাকা রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে। আপনার ব্যাঙ্ক ব্যালেন্স ধীরে-ধীরে বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে নতুন কোনও সুযোগ আপনার দোরগোড়ায় কড়া নাড়বে।
মিথুন রাশির জাতকদের জন্য এই সময়টি কেরিয়ারে বড়সড় পরিবর্তন আনবে। অফিসে আপনার কাজের প্রশংসা হবে এবং পদোন্নতির জোরালো সম্ভাবনা রয়েছে। যাঁরা নতুন চাকরির সন্ধানে আছেন, তাঁরা মে মাসের এই সময়ে ভালো খবর পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সমর্থন পাবেন আপনি।
সিংহ রাশির জন্য শনি জয়ন্তী হবে স্থবিরতা কাটিয়ে ওঠার সময়। বিশেষ করে জমি-বাড়ি সংক্রান্ত কোনও আইনি বিবাদ যদি থেকে থাকে, তবে তাতে জয়লাভের সম্ভাবনা প্রবল। দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলো হঠাৎ করেই এগোতে শুরু করবে। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সমাজে মান-সম্মান বাড়বে।
ধনু রাশির জাতকদের জন্য এই বিরল যোগটি মানসিক শান্তি নিয়ে আসবে। ভাগ্য আপনার পাশে থাকায় অল্প পরিশ্রমেই বড় সাফল্য আসবে। হঠাৎ কোনও গুপ্তধন বা লটারি পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আধ্যাত্মিক কাজে আপনার মন বসবে এবং পরিবার নিয়ে কোনও তীর্থ ভ্রমণের পরিকল্পনা হতে পারে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Astrology/Shani Jayanti 2026: শনি জয়ন্তীতে বিরল রাজযোগের মহেন্দ্রক্ষণ! এই ৪ রাশির ভাগ্য পালটাবে, হবে টাকার বৃষ্টি
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe