Lucky Zodiac Signs till 11th May: ১১ মে পর্যন্ত শুক্রের নক্ষত্রে সূর্য; ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির, মিলবে রাজসুখ!

Lucky Zodiac Signs till 11th May: আগামী ১১ মে পর্যন্ত শুক্রের নক্ষত্রে অবস্থান করবেন সূর্য। ভাগ্যের চাকা ঘুরবে এই তিনটি রাশির জাতকদের। মিলবে রাজসুখ! কোন কোন রাশির জাতকদের লাভ হবে? তা দেখে নিন।

Published on: May 1, 2026, 22:53:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Lucky Zodiac Signs till 11th May: জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজা হিসেবে পরিচিত সূর্যদেব যখন তার অবস্থান পরিবর্তন করেন, তখন তার প্রভাব পড়ে ১২টি রাশির ওপরই। সম্প্রতি সূর্যদেব শুক্রের নক্ষত্রে প্রবেশ করেছেন। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ২৮ এপ্রিল সূর্য এই নক্ষত্রে গোচর করেছেন এবং আগামী ১১ মে পর্যন্ত তিনি এখানেই অবস্থান করবেন। জ্যোতিষীদের মতে, সূর্যের এই অবস্থান কিছু রাশির জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে। বিশেষ করে শুক্র এবং সূর্যের এই সমন্বয় আর্থিক উন্নতি এবং সামাজিক প্রতিপত্তি বৃদ্ধির যোগ তৈরি করছে।

১১ মে পর্যন্ত শুক্রের নক্ষত্রে সূর্য; ভাগ্যের চাকা ঘুরবে তিনটি রাশির, মিলবে রাজসুখ।
১১ মে পর্যন্ত শুক্রের নক্ষত্রে সূর্য; ভাগ্যের চাকা ঘুরবে তিনটি রাশির, মিলবে রাজসুখ।

ভরণী নক্ষত্রে সূর্য: জ্যোতিষীমূলক বিষয়

ভরণী নক্ষত্রের অধিপতি হল শুক্র। শুক্র গ্রহ সাধারণত বিলাসিতা, সুখ, সম্পদ এবং প্রেমের কারক। অন্যদিকে সূর্য হল ক্ষমতা, সম্মান এবং শক্তির প্রতীক। যখন শক্তির আধার সূর্য সুখের কারক শুক্রের নক্ষত্রে বিচরণ করে, তখন এটি মানুষের জীবনে বৈষয়িক উন্নতির পথ প্রশস্ত করে। ১১ মে পর্যন্ত এই সময়টি নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য 'সোনায় সোহাগা' হতে চলেছে।

আরও পড়ুন: May Monthly Rashifal: ৪ গ্রহের গোচরে মে ২০২৬-এ কপাল ফিরছে একঝাঁক রাশির, আপনারটিও কি লিস্টে?

মেষ রাশি

১) কর্মক্ষেত্র: অফিসে আপনার কাজের প্রশংসা হবে এবং পদোন্নতির যোগ রয়েছে। সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

২) আর্থিক অবস্থা: ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর নতুন-নতুন সুযোগ আপনার সামনে আসবে। কোনও পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন।

৩) পারিবারিক জীবন: পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন। দাম্পত্য ও প্রেম জীবন সুখের হবে। তবে এই সময়ে যে কোনও ধরনের বিতর্ক এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে।

আরও পড়ুন: Khappar Rajyog Unlucky Zodiacs: শনি-রাহুর মতো গ্রহের প্রভাবে 'অশুভ যোগ' তৈরি, ২৯ জুন পর্যন্ত ভুগবে এই ৪ রাশি

সিংহ রাশি

১) ব্যবসা ও শিক্ষা: ব্যবসায়ীরা তাঁদের সৃজনশীল কাজের জন্য প্রশংসা পাবেন এবং বড় কোনও ডিল ফাইনাল হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। উচ্চশিক্ষার জন্য যাঁরা বিদেশে বা বাইরে যেতে চাইছেন, তাঁদের বাধা কেটে যাবে।

২) মানসিক অবস্থা: এই সময়ে আপনার মন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে বেশি নিবিষ্ট থাকবে। আপনি মানসিকভাবে শান্ত ও আত্মবিশ্বাসী বোধ করবেন।

৩) ভ্রমণ: শিক্ষার খাতিরে বা কাজের প্রয়োজনে কোনও ছোটখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে যা আপনার জন্য লাভজনক হবে।

আরও পড়ুন: Buddha Purnima 2026 Lucky Zodiac Signs: বুদ্ধপূর্ণিমায় বিশেষ রাজযোগ তৈরি, আজ থেকেই পালটাচ্ছে ৪ রাশির ভাগ্য, ধনলাভ হবে

ধনু রাশি

১) পেশাগত জীবন: বিশেষ করে যাঁরা কারিগরি বা টেকনিক্যাল ফিল্ডে কাজ করেন, তাঁদের জন্য উন্নতির নতুন পথ খুলে যাবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন আধিকারিকদের সহযোগিতা পাবেন।

২) সামাজিক যোগাযোগ: এই সময়ে নতুন নতুন মানুষের সঙ্গে আপনার যোগাযোগ বাড়বে, যা ভবিষ্যতে আপনার কেরিয়ারে সহায়ক হবে। বন্ধুদের কাছ থেকে সব ধরনের সাহায্য পাবেন।

৩) আর্থিক লাভ: কোনও লাভজনক ব্যবসায়িক চুক্তিতে সই করার সম্ভাবনা রয়েছে। লটারি বা শেয়ার বাজার থেকেও আকস্মিক লাভের যোগ দেখা দিচ্ছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More