...
...
Next Story

Vastu shastra Tips: বাস্তুশাস্ত্রমতে বাড়িতে আয়না কোন কোন জায়গায় রাখলে নেমে আসে অর্থের ক্ষতি? রইল টিপস

বাস্তুশাস্ত্র টিপসে দেখে নিন বাড়ির কোন কোন জায়গায় আয়না রাখলে তা ক্ষতি ডেকে আনে।

Published on: Nov 27, 2025, 17:00:13 IST
By
Prefer HTon Google
Advertisement

বাড়ি নতুন হোক বা পুরনো, বাড়িতে অনেক সময়ই নানান জিনিস রাখা হয় শুধুমাত্র সাজসজ্জার জন্য। তবে জানেন কি, বাস্তুশাস্ত্রমতে বাড়িতে বহু জায়গা এমন থাকে, যেখানে সাজানো জিনিস সঠিক দিকে বা স্থানে রাখারও পরামর্শ দেওয়া হয়। কিছু বাস্তুশাস্ত্র মত অনুসারে, বাড়িতে রাখা আয়নারও একটি সঠিক স্থান রয়েছে। বলা হচ্ছে, বাড়ির বিশেষ ৪ টি জায়গায় আয়না রাখলে তা সংসারে ক্ষতি ডেকে আনে। দেখে নেওয়া যাক, কোন কোন দিকে সেই আয়না রাখলে তা আর্থিক কষ্টকে ডেকে আনে।

বাস্তুশাস্ত্র টিপস দেখে নিন।
বাস্তুশাস্ত্র টিপস দেখে নিন।

( Kumbh Rashi 2026 Astrology: শনিদেব মার্গী হয়ে মীনে যাচ্ছেন! ২০২৬ সালে কুম্ভ রাশিতে কী প্রভাব পড়বে?)

( প্রাক্তন ISI চিফের কোর্ট মার্শাল নিয়ে তুঙ্গে জল্পনা! মুখ খুলল মুনিরের দেশের ISPR, ডিজি বলছেন…)

( Vastu Shastra Tips: নতুন বাড়ি তৈরি করছেন? বাস্তুশাস্ত্রমতে দরজা থেকে মেঝের ঢাল কেমন হওয়া সঠিক? রইল টিপস)

আয়না রাখার টিপস:-

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কখনও আয়না রাখা উচিত নয় । এই দিকে আয়না রাখলে দারিদ্র্য এবং ঝামেলা হতে পারে। তাছাড়া, বাড়ির উত্তর-পশ্চিম, দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ-পশ্চিম দিকে আয়না রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে, আপনার শোবার ঘর বা স্টোররুমে কখনই আয়না রাখা উচিত নয়। এই জায়গাগুলিতে আয়না রাখলে পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা এবং অমীমাংসিত মতবিরোধ তৈরি হয়। গৃহস্থালির সম্পদ অপ্রয়োজনীয়ভাবে নষ্ট হয়। বাস্তুশাস্ত্রমতে বলা হচ্ছে, অনেক সময় বাড়ির সদর দরজার সামনে আয়না রাখলেও তা ভালো প্রভাব ফেলতে পারে। তবে তা অনেক সময় তা হয় না। এমনই মত বাস্তুশাস্ত্রের। অনেক সময় সদর দরজার সামনে আয়না রাখলে তা আর্থিক দিক থেকে খারাপ প্রভাবও ফেলে থাকে সংসারে। ফলত, এক্ষেত্রে সঠিক দিক সম্পর্কে ওয়াকিবহাল হওয়া দরকার। এছাড়াও শোবার ঘরে বিছানার ঠিক সামনে আয়না রাখা সঠিক নয়। বিছানার সামনে আয়না রাখলে তাতে আর্থিক ক্ষতি বাড়তে পারে বলে দাবি করা হচ্ছে শাস্ত্রমতে। এছাড়াও বাড়ির স্টোর রুমে আয়না রাখতে বারণ করা হয়। এতে সংসারে ক্ষতি আসতে পারে বলে মনে করা হয়।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks