2026 Astrology: লটারি কাটলেই পাবেন টাকা! ২০২৬ এ কোন রাশির ভাগ্যে রয়েছে অর্থ প্রাপ্তির যোগ?

খুব সহজে অর্থ লাভ করতে কার না ভালো লাগে। এই বছর তেমন ভালো কাটেনি মানুষের তাই আগামী বছর ভালো কাটবে এমন আশা রেখেই নতুন বছর শুরু করতে চলেছেন সকলে। সুস্থতার পাশাপাশি আগামী বছর অর্থ ভাগ্য কেমন হবে সেটা জানার জন্য খুব স্বাভাবিকভাবেই মানুষের মন আগ্রহী।

Published on: Jan 1, 2026, 10:00:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

খুব সহজে অর্থ লাভ করতে কার না ভালো লাগে। এই বছর তেমন ভালো কাটেনি মানুষের তাই ২০২৬ ভালো কাটবে এমন আশা রেখেই নতুন বছর শুরু করতে চলেছেন সকলে। সুস্থতার পাশাপাশি আগামী বছর অর্থ ভাগ্য কেমন হবে সেটা জানার জন্য খুব স্বাভাবিকভাবেই মানুষের মন আগ্রহী।

আগামী বছর কোন রাশির ভাগ্যে রয়েছে অর্থ প্রাপ্তির যোগ?
আগামী বছর কোন রাশির ভাগ্যে রয়েছে অর্থ প্রাপ্তির যোগ?

যে সমস্ত মানুষ লটারি কাটেন তাদের ক্ষেত্রে ২০২৬ সাল খুব ভালো একটি বছর প্রমাণিত হতে চলেছে। যদিও সব রাশির জাতক জাতিকা নয়, কিছু সংখ্যক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ২০২৬ সাল হবে অর্থের দিক থেকে খুব ভালো একটি বছর। এক নজরে দেখে নিন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লটারি কাটার শুভ প্রমাণিত হবে আগামী বছর।

( Shastra Tips: বজরংবলীকে কোন ধরনের প্রদীপ দিয়ে পুজো করা শুভ? রইল কিছু টিপস)

মেষ: মেষ রাশির জাতক-জাতিকারা যদি লটারি কাটেন তাহলে বছরের মাঝামাঝি এবং শেষের দিকে একদম লটারি কাটতে যাবেন না। যদি লটারি কাটতে হয় তাহলে বছরের একেবারে প্রথম দিকে কাটবেন।

বৃষ রাশি: এই রাশির জাতক জাতিকার যদি লটারি কাটতে চান তাহলে বছরের মাঝামাঝি সময়ে লটারি কাটতে পারেন। বছরের প্রথমদিকে লটারি কাটতে যাবেন না খুব একটা ভালো অর্থ পাওয়ার সম্ভাবনা নেই।

মিথুন রাশি: মিথুন রাশির জন্য গোটা বছরটাই কমবেশি ভালো কাটবে তাই বছরের মাঝামাঝি পাশে শেষের দিকে একবার লটারি কেটে দেখতে পারেন।

কর্কট রাশি: প্রচুর পরিমাণে লটারি কেটে ফেলবেন না একদম। বছরের শুরুতে একবার চেষ্টা করতে পারেন তবে পরে যদি কাটেন একটি বা দুটি লটারি টিকিট কাটবেন।

সিংহ রাশি: লটারির দিক থেকে যদি বিচার করা যায় তাহলে বছরের শুরু এবং শেষ দিকটা সিংহ রাশির জন্য ভালো নয় তাই এই সময় লটারি কাটবেন না। বছরের মাঝামাঝি সময় লটারী কেটে দেখতে পারেন।

( Lucky Zodiacs Astrology: কুম্ভ সহ একঝাঁক রাশির শুভ সময় আসছে! লাকির লিস্টে আর কারা?)

কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিক যারা এই বছর লটারি কাটতে পারেন কারণ অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একসঙ্গে একগাদা টিকিট কেটে ফেলবেন না বারে বারে অল্প অল্প করে টিকিট কাটবেন।

তুলা রাশি: বছরের মাঝামাঝি সময় বা শেষ ভাগে লটারি কেটে দেখতে পারেন। প্রথমদিকে লটারি কাটবেন না। যদি লটারি কাটেন তাহলে অতিরিক্ত অর্থের কাটবেন না।

বৃশ্চিক রাশি: এই রাশির জাতক জাতিকাদের লটারির ভাগ্য খুব একটা ভালো নেই তাই লটারি কাটার প্রয়োজন নেই। খুব ইচ্ছে হলে অল্প কেটে দেখতে পারেন।

ধনু রাশি: ২০২৬ সালের কম-বেশি সব অংকের লটারি টিকিট কেটে দেখতে পারেন। এই রাশির জাতক-জাতিকাদের লটারি টিকিটের ভাগ্য খুব ভালো এই বছরটা।

মকর রাশি: খুব একটা বেশি অংকের টাকা না জিততে পারলেও কম-বেশি টাকা জেতার সম্ভাবনা রয়েছে তাই লটারি টিকিট কাটতেই পারেন।

কুম্ভ রাশি: বারবার ব্যর্থ হলেও লটারি টিকিট কাটবেন কারণ এই রাশির জাতক জাতিকাদের আগামী বছর লটারির ক্ষেত্রে ভালো অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মীন রাশি: ২০২৬ সাল মীন রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো একটা বছর হবে তাই মাঝেমধ্যে লটারি কেটে দেখতে পারেন। বেশি টাকা না পেলেও কম টাকা পাওয়ার সুযোগ রয়েছে আপনার কাছে।