Kolkata NEET Violence Arrest Update: ধর্মতলায় হাঙ্গামা করে ‘রিল’ বানাচ্ছিল, সেই আফরোজ-সহ ১১ জনকে তুলল শুভেন্দুর পুলিশ

Kolkata NEET Violence Arrest Update: ধর্মতলায় হাঙ্গামা করে ‘রিল’ বানাচ্ছিল, সেই আফরোজ-সহ ১১ জনকে গ্রেফতার করল শুভেন্দু অধিকারীর পুলিশ। পড়ুয়াদের আন্দোলনের মধ্যে হাঙ্গামাকারীরা ঢুকে এসেছিল। তারাই অশান্তি পাকায়।

Published on: Jul 25, 2026, 22:58:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Kolkata NEET Violence Arrest Update: সকালে বিধানসভায় দাঁড়িয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কয়েক ঘণ্টার মধ্যেই ধর্মতলায় অশান্তির ঘটনা এবং সাংবাদিকদের উপরে হামলার ঘটনায় কমপক্ষে ১১ জনকে গ্রেফতার করল তাঁর পুলিশ। সূত্রের খবর, যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের কেউই পড়ুয়ারা নয়। আসল পড়ুয়া বা আন্দোলনকারীরা ঝামেলা পাকাননি। কিন্তু এই হাঙ্গামাকারীরাই ঝামেলার মূলে ছিল। সেই রেশ ধরে মুখ্যমন্ত্রীর চিহ্নিত করা ‘কুখ্যাত দুষ্কৃতী’ মহম্মদ আফরোজকে পশ্চিম বর্ধমানের অন্ডালের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করা হয়েছে। সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে মহম্মদ আজাদকে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে তারা ভিনরাজ্যে পালানোর চেষ্টা করছিল বলে পুলিশ সূত্রের খবর।

ধৃতদের মধ্যে দু'জন। (ছবি সৌজন্যে কলকাতা পুলিশ)
ধৃতদের মধ্যে দু'জন। (ছবি সৌজন্যে কলকাতা পুলিশ)

কাদের কাদের গ্রেফতার করা হয়েছে?

১) ইরফান খুরশেদ

২) আরশাদ আলি ওরফে সাজিদ

৩) মহম্মদ মইনউদ্দিন

৪) মহম্মদ আলমগির ওরফে রাজু

৫) ইমরান আহমেদ ওরফে গোপী

৬) খালিদ রেজা ওরফে রিঙ্কু

৭) জামির আহমেদ ওরফে মিঙ্কু

৮) মহসিন খান

৯) দীপক ভৌমিক ওরফে ভিকি

১০) মহম্মদ আজাদ

১১) মহম্মদ আফরোজ

আরও পড়ুন: Bengal Volvo Bus Routes in India: বাংলা থেকে ৩,০০০ ভলভো বাস চালু হবে! যাবে ভারতের বিভিন্ন রুটে, ঘোষণা ডিপো নিয়েও

'এমন ব্যবস্থা নেব, ৩ পুরুষ মনে রাখবে'

শনিবার সকালে বিধানসভায় বিবৃতি দেওয়ার সময় শুক্রবারের অশান্তির ঘটনায় যে পাঁচজনের নাম ধরে-ধরে বলেছিলেন মুখ্যমন্ত্রী, তাদের ‘রাজাবাগানের আফরোজও’ ছিল। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ধর্মতলার অশান্তি ও সাংবাদিকদের উপরে হামলার ঘটনায় গুন্ডা দমন আইন প্রয়োগ করা হয়েছে। দায়ের করা হয়েছে একগুচ্ছ মামলা। এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে যে আফরোজ, নাহিদ, তনভির জামাল এবং রাহুলদের তিন পুরুষ মনে রাখবে বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Vande Bharat and Metro Coach Factory: হুগলিতে হচ্ছে নয়া কোচের কারখানা! তৈরি হবে বন্দে ভারত ও মেট্রো, নজর নতুন ট্রামেও

শুক্রবার ধর্মতলায় ছাত্র আন্দোলনে ঢুকে গিয়ে অশান্তি পাকায়

আসলে শুক্রবার নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে এবং সদ্য প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে কলকাতায় মিছিল হয়। কিন্তু সেই মিছিলের মধ্যে হাঙ্গামো পাকানো কিছু লোক ঢুকে যায়। বাকিরা শান্তিপূর্ণভাবে এগিয়ে গেলেও তারাই অশান্তি পাকায়। কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের হেনস্থা করা হয় এবং মারধর করা হয়। চুরি করে নেওয়া হয় মোবাইল। মারা হয় ধাক্কা। রাতেই আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More