স্কুলছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছে ১৫ বছরের মেয়ে। নিজের স্কুলের পড়াশোনা, পরীক্ষার চাপ সামলে ছাত্রীদের সেই প্রশিক্ষণ দিচ্ছে দশম শ্রেণির ছাত্রী রাধ্যা বনশল এবং তার টিম। গত বছরের জানুয়ারিতে রাধ্যাদের যে যাত্রা শুরু হয়েছিল, তা বর্তমানে কলকাতা ও হাওড়ার বিভিন্ন স্কুলে ছড়িয়ে পড়েছে। রাধ্যা জানিয়েছে, ছ'জন সার্টিফায়েড প্রশিক্ষকের সহায়তায় আদর্শ বিদ্যা মন্দির, সোহনলাল দেওরালিয়া স্কুল, বালিকা শিক্ষা সদন, মারওয়াড়ি বালিকা বিদ্যালয়-সহ পাঁচটি স্কুলের ৮৫০ জনেরও বেশি ছাত্রীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। যে সংখ্যাটা আগামিদিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে চায় বলে জানিয়েছে রাধ্যা।
কিন্তু কীভাবে এই বিষয়টা মাথায় এল?

দশম শ্রেণির ছাত্রী জানিয়েছে, ‘একজন পড়ুয়া হিসেবে মেয়েদের সুরক্ষার জন্য যে সরকারি নীতি তৈরি করা হয়, তাতে সরাসরি প্রভাব ফেলার ক্ষমতা আমার নেই। তবে কেবল বসে থেকে পরিস্থিতির জন্য হা-হুতাশ করলে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে না। নিজের নিরাপত্তার সঙ্গে আপস করার ফল কী মারাত্মক হতে পারে, সেটা বুঝতে পারি।’
'লৌহ প্রজাপতি' গড়ার কাজ শুরু রাধ্যার
আর সেই ভাবনা থেকেই ২০২৫ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হয় 'আয়রন বাটারফ্লাইস'-র। যে সময়ের আগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনা-সহ রাজ্যের একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছিল। সেই আবহে রাধ্যার উদ্যোগ আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছিল।
আরও পড়ুন: Success Story: মাফিয়াদের 'ত্রাস' SDM শিবানী! প্রথম অ্যাটেম্পটেই PSC-তে বাজিমাত, রহস্য ঠিক কী?
আত্মরক্ষার পাশাপাশি জোর মানসিক আত্মবিশ্বাসের উপরেও
{{/usCountry}}আরও পড়ুন: Success Story: মাফিয়াদের 'ত্রাস' SDM শিবানী! প্রথম অ্যাটেম্পটেই PSC-তে বাজিমাত, রহস্য ঠিক কী?
আত্মরক্ষার পাশাপাশি জোর মানসিক আত্মবিশ্বাসের উপরেও
{{/usCountry}}রাধ্যা জানিয়েছে, সেই উদ্যোগের নেপথ্যে আছে একটি স্পষ্ট ও সহজ বিশ্বাস- সমাজ বা পরিবেশগত ভয়ের কারণে মেয়েদের কুঁকড়ে বা সতর্ক হয়ে থাকার কোনও প্রয়োজন নেই; বরং তাদের সম্পূর্ণ নিরাপদ, সুরক্ষিত ও স্বাচ্ছন্দ্য বোধ করে বড় হওয়া উচিত। তবে আত্মরক্ষার প্রশিক্ষণ বলতে শুধুমাত্র শারীরিক কসরতের উপরে জোর দেওয়া হয়নি। সেই গণ্ডি পেরিয়ে মেয়েদের মানসিকভাবে শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়, যাতে তারা ভিতর থেকেও অত্যন্ত লৌহসম হয়ে ওঠে।
আর সেই কর্মশালায় শারীরিক আত্মরক্ষার পাশাপাশি বাস্তব সচেতনতা, বডি ল্যাঙ্গুয়েজ, সহজাত প্রতিক্রিয়া, আত্মবিশ্বাস গড়ে তোলার উপরে সমান গুরুত্ব দেওয়া হয়। রাধ্যার কথায়, ‘এই উদ্দেশ্য হল মেয়েদের এই বাস্তব পৃথিবীর মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে সাহায্য করা।’ সেই রেশ ধরেই প্রথম পাঁচ বছরে কলকাতা পুরনিগমের ২৫টি স্কুলে সেই বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু করার লক্ষ্যমাত্রা নিয়েছেন রাধ্যা।