...
...
Next Story

Bengal ₹80000 cr Investment Proposal: বাংলায় প্রথমবার লগ্নির পথে ২,৮৫,০০০ কোটি টাকার সংস্থার! নজরে বিধানবাগ, কত চাকরি?

Bengal ₹80000 cr Investment Proposal: পশ্চিমবঙ্গে প্রথমবার বিনিয়োগ করতে চলেছে ২,৮৫,০০০ কোটি টাকার সংস্থা। যে সংস্থা আগামী দু'বছরে নিজেদের মুনাফা বাড়িয়ে ২০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে।

Published on: Oct 29, 2026, 07:59:49 IST
Advertisement

Bengal ₹80000 cr Investment Proposal: পশ্চিমবঙ্গে ৮০,০০০ কোটি টাকার মতো বিনিয়োগের পরিকল্পনা করছে বেদান্ত গ্রুপ। সূত্রের খবর, আগামী তিন-চার বছরে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ ও অ্যালুমিনিয়াম ক্ষেত্রে ৭০,০০০ কোটি টাকা থেকে ৮০,০০০ কোটি টাকার মতো লগ্নি করতে চাইছে অনিল আগরওয়ালের নেতৃত্বাধীন সংস্থা। তার ফলে রাজ্যে ৩০,০০০ থেকে ৪০,০০০ কর্মসংস্থানও তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বাংলায় প্রথমবার লগ্নির পথে ২,৮৫,০০০ লাখ কোটি টাকার সংস্থা

পশ্চিমবঙ্গে প্রথমবার লগ্নির পথে বেদান্ত গ্রুপ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
পশ্চিমবঙ্গে প্রথমবার লগ্নির পথে বেদান্ত গ্রুপ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

সেইসব প্রস্তাব নিয়ে মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন বেদান্ত গ্রুপের চেয়ারম্যান। সেখানেই বিনিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর সবকিছু ঠিকঠাক থাকলে পশ্চিমবঙ্গে প্রথমবার বিনিয়োগ করতে চলেছে ৩০ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২.৮৫ লাখ কোটি টাকা) মূল্যের বেদান্ত গ্রুপ।

বিধানবাগে ২৭০ একরের মতো জমি আছে বেদান্ত গ্রুপের হাতে

সেই রেশ ধরে আলোচনায় উঠে এসেছে আসানসোলের কাছে অবস্থিত বিধানবাগের কথাও। সূত্রের খবর, ইতিমধ্যে বিধানবাগে বেদান্তের অধীনস্থ ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের (ব্যালকো) ২৭০ একরের মতো জমি আছে। সেখানে অ্যালুমিনিয়াম প্রকল্প গড়ে তোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বেদান্ত গ্রুপ। অথবা অন্য কোথাও জমি পেলে সেখানেও প্রকল্প গড়ে তুলতে মুখিয়ে আছে ওই সংস্থা।

আরও পড়ুন: India Fighter Jet Warning to US: যুদ্ধবিমান নিয়ে আমেরিকার ‘সংবেদনশীল জায়গায়’ চাপ দিল ভারত! ঘুম ছুটবে পাকিস্তানের?

'বিধানবাগে এশিয়ার প্রাচীনতম অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি ছিল'

আরও পড়ুন: Indian Defence Export to Europe: ইউরোপে ভারতের অস্ত্রশস্ত্রের রফতানি বাড়ল ১,৬৬৫%, ৪ বছরে হল প্রায় ৮৩০০ কোটি টাকা

প্রত্যক্ষ চাকরির সঙ্গে পরোক্ষ কর্মসংস্থানও তৈরি হবে

সেইসঙ্গে তিনি জানিয়েছেন, এরকম মেগা প্রকল্পের ফলে প্রচুর কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। প্রত্যক্ষ কর্মসংস্থানের পাশাপাশি পরোক্ষভাবেও অনেকে চাকরি পাবেন। কারণ অ্যালুমিনিয়াম প্ল্যান্ট তৈরি হলে সেটিকে ঘিরে আরও অনেক শিল্প বা প্রকল্প গড়ে উঠবে। ফলে ৩০,০০০ থেকে ৪০,০০০ কর্মসংস্থান তৈরি হবে বলে আশাবাদী বেদান্ত গ্রুপের আধিকারিকরা।

আরও পড়ুন: Pakistan Import from India: ৩ মাসেই ভারতের থেকে পাকিস্তানের রফতানি বাড়ল ৬৮.৯%, বাংলাদেশের উপরে মেটাল ‘রাগ’

তারইমধ্যে কলকাতার একটি অনুষ্ঠানে বেদান্ত গ্রুপের চেয়ারম্যান জানিয়েছেন, আগামী দু'বছরে ২০ বিলিয়ন মার্কিন ডলারের মুনাফার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সবমিলিয়ে ৩০ বিলিয়ন ডলারের সংস্থাকে ৫০ বিলিয়ন ডলারে পরিণত করার লক্ষ্যে এগিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেদান্ত গ্রুপের চেয়ারম্যান।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks