Trains Cancelled in Howrah Division: পয়লা বৈশাখের আগে ১ দিনেই ৪২ ট্রেন বাতিল হাওড়া ডিভিশন, কোনগুলি? তৈরি পুরো তালিকা
Trains Cancelled in Howrah Division: পয়লা বৈশাখের আগে হাওড়া ডিভিশনের ৪২টি ট্রেন বাতিল করা হল। সবথেকে বেশি সংখ্যক ট্রেন বাতিল করা হয়েছে হাওড়া থেকে। বাতিল ট্রেনের সংখ্যা হল ১৭টি। কোন লাইনে কোন কোন ট্রেন বাতিল করা হল?
Trains Cancelled in Howrah Division: পয়লা বৈশাখের আগে হাওড়া ডিভিশনের ৪২টি ট্রেন বাতিল করে দেওয়া হল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের বিভিন্ন সেকশনে কাজের জন্য রবিবার (১২ এপ্রিল) ৪২টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। সবথেকে বেশি সংখ্যক ট্রেন বাতিল করা হয়েছে হাওড়া থেকে। বাতিল ট্রেনের সংখ্যা হল ১৭টি। তাছাড়াও বর্ধমান থেকে আটটি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। তাছাড়াও ব্যান্ডেল, মেমারি, কাটোয়া, চন্দনপুর, আজিমগঞ্জ, কাটোয়া এবং আসানসোল থেকে বাতিল করে দেওয়া হয়েছে একগুচ্ছ ট্রেন। পয়লা বৈশাখের (১৫ এপ্রিল) আগে কোন কোন ট্রেন বাতিল করা হল, সেই তালিকা দেখে নিন।

হাওড়া থেকে কোন কোন ট্রেন বাতিল?
১) ৩৭২৩৫
২) ৩৭২৪১
৩) ৩৭২৪৩
৪) ৩৭২৪৯
৫) ৩৭২৫১
৬) ৩৭২৫৩
৭) ৩৭৬৫১
৮) ৩৭৬৫৫
৯) ৩৭৮২৯
১০) ৩৬৮২৩
১১) ৩৬৮২৫
১২) ৩৬৮২৭
১৩) ৩৬৮২৯
১৪) ৩৬৮৩১
১৫) ৩৬০৩১
১৬) ৩৬০৩৩
১৭) ৩৭৯১৫
বর্ধমান থেকে কোন কোন ট্রেন বাতিল?
১) ৩৭৮৩৬
২) ৩৬৮৩২
৩) ৩৬৮৩৪
৪) ৩৬৮৩৬
৫) ৩৬৮৩৮
৬) ৩৬৮৪০
৭) ৬৩৫১৭
৮) ৬৩৫২১
ব্যান্ডেল থেকে কোন কোন ট্রেন বাতিল?
১) ৩৭২৩৬
২) ৩৭২৪০
৩) ৩৭২৪২
৪) ৩৭২৪৬
৫) ৩৭২৪৮
৬) ৩৭২৫০
মেমারি থেকে কোন কোন ট্রেন বাতিল?
১) ৩৭৬৫২
২) ৩৭৬৫৬
চন্দনপুর থেকে কোন কোন ট্রেন বাতিল?
১) ৩৬০৩৪
২) ৩৬০৩২
আসানসোল থেকে কোন কোন ট্রেন বাতিল?
১) ৬৩৫১৪
২) ৬৩৫১৬
কাটোয়া থেকে কোন কোন ট্রেন বাতিল?
১) ৩৭৯২৪
২) ৩৫০৬১
৩) ৫৩০১১
আজিমগঞ্জ থেকে কোন কোন ট্রেন বাতিল?
১) ৫৩০১৪
২) ৩৫০৬২
ট্রেনের যাত্রা সংক্ষিপ্তকরণ
৬৩৫২০/৬৩৫১৯ বোকারো স্টিল সিটি – বর্ধমান – বোকারো স্টিল সিটি মেমু: এই ট্রেনটি বর্ধমান পর্যন্ত না গিয়ে আসানসোল পর্যন্ত চলবে এবং সেখান থেকেই আবার ফিরে যাবে।
ট্রেনের সময় পরিবর্তন
১) ৬৩০৮১ রামপুরহাট-জসিডি মেমু: নির্ধারিত সময়ের চেয়ে ৯০ মিনিট দেরিতে ছাড়বে।
২) ৬৩১৪২ গোড্ডা-শিয়ালদা মেমু: নির্ধারিত সময়ের চেয়ে ১২০ মিনিট দেরিতে ছাড়বে।
ট্রেন নিয়ন্ত্রণ
১) ১৩০১৬ জামালপুর–হাওড়া কবিগুরু এক্সপ্রেস: যাত্রাপথে ১৪০ মিনিট নিয়ন্ত্রণ (অপেক্ষা) করা হবে।
২) ৫৩০১৬ আজিমগঞ্জ–কাটোয়া প্যাসেঞ্জার: যাত্রাপথে ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


