...
...
Next Story

Abhishek egg attack update: 'ডিম্বাঘাতেও লোকে হাসপাতালে যায়?', খোঁচা তথাগতের, অভিষেককে 'যুবরাজ' ডাকলেন বিকাশ

Abhishek egg attack update: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে যে ডিম ছোড়া হয়েছে, তা নিয়ে কটাক্ষ করলেন তথাগত রায়। আবার অভিষেককে ‘যুবরাজ’ বলে সম্বোধন করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। অভিষেকের ঘটনায় কী কী বললেন তাঁরা?

Published on: May 31, 2026 06:58 PM IST
Advertisement

Abhishek egg attack update: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেনস্থার পরে ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। কিন্তু তা নিয়ে আলোচনা থামল না। এবার নাম না করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। অভিষেককে যে হাসপাতালে ভরতি নেয়নি, সেই প্রসঙ্গ ধরে তিনি বললেন, ‘এতদিন জানতাম সর্পাঘাত, বজ্রাঘাত, এমনকী চপেটাঘাতেও লোকে হাসপাতালে ভর্তি হয়, কেউ কেউ মারাও যায়। এবার পিসি-ভাইপোর দয়াতে জানলাম, ডিম্বাঘাতেও লোকে হাসপাতালে যেতে পারে এবং ভরতি না নিলে হাউ-হাউ করতে পারে। বাস্তবিক, এই বয়সেও কত কিছু যে শেখার আছে!’

অভিষেককে ‘যুবরাজ’ সম্বোধন বিকাশের

ডিম ছোড়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে পিটিআই)
ডিম ছোড়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে পিটিআই)

যদিও শনিবারের ঘটনা নিয়ে চূড়ান্ত বিরক্তি প্রকাশ করেছেন সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, ‘গতকাল যুবরাজ আজ কল্যাণ (কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় ঢিল মারার অভিযোগ উঠেছে) আক্রান্ত। এভাবে শারীরিক আক্রমণ সুস্থ ও স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। বিজেপি ও তৃণমূল দু'দলই অন্ধ কমিউনিস্ট বিরোধী আচরণ করে গুন্ডামিকে লালন করার পরিণতির কুচিত্র প্রকাশ পাচ্ছে।’

আরও পড়ুন: Mamata postpones TMC meeting: ‘ফোন আসছিল কাল থেকেই…’, কেন মমতার বৈঠক বাতিল? বোঝালেন কুণাল, আসেননি ৬০ বিধায়ক

সোনারপুরে হেনস্থার মুখে অভিষেক

পুরো ঘটনার সূত্রপাত শনিবার, যখন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর শহরে ভোট-পরবর্তী হিংসার শিকার হওয়া আক্রান্তদের দেখতে যান অভিষেক। সেখানে পৌঁছানো মাত্রই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একদল উত্তেজিত জনতা তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ইট, পাথর এবং ডিম ছুড়তে শুরু করে। তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয় এবং ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।

পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, ভিড়ের মধ্য থেকে কয়েকজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর শারীরিক নিগ্রহের চেষ্টা চালায়। পরিস্থিতি সামাল দিতে তাঁর নিরাপত্তারক্ষীরা দ্রুত সক্রিয় হন। শেষ পর্যন্ত একটি ক্রিকেট হেলমেট মাথায় দিয়ে এবং সহযোগীদের সাহায্যে কোনওরকমে ক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষা পান অভিষেক।

আরও পড়ুন: Abhishek Banerjee Attack Case: অভিষেক হামলা-কাণ্ডে নয়া মোড়! ধৃতরা 'লাভলি ঘনিষ্ঠ'? বিস্ফোরক প্রাক্তন বিধায়ক

পরবর্তীতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কলকাতার দুটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, হাসপাতালে ভরতি হওয়ার মতো চোট লাগেনি অভিষেকের। তৃণমূলের তরফে দাবি করা হয়, বিজেপি সরকারের চাপে অভিষেককে ভরতি নেওয়া হয়নি।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe