...
...
Next Story

Aroop Biswas loses at Tollygunj: মেসিকে 'দেখতে দেননি', সেই অরূপ বিশ্বাসকে বিধানসভায় ঢুকতে দিল না টালিগঞ্জ, হারলেন

Aroop Biswas loses at Tollygunj: গত ডিসেম্বরে যুবভারতীতে লিওনেল মেসির সঙ্গে ছিলেন অরূপ বিশ্বাস। সেইসময় তিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন। তারপর মেসির সামনে মুখ পুড়েছিল কলকাতার। আর আজ সেই অরূপ হেরে গেলেন টালিগঞ্জ বিধানসভায়।

Published on: May 4, 2026, 22:08:00 IST
Advertisement

যুবভারতীতে মেসি-কাণ্ডে অন্যতম ‘ভিলেন’ ছিলেন। সেই হেভিওয়েট তথা বিদায়ী মন্ত্রী অরূপ বিশ্বাস নিজের খাসতালুক টালিগঞ্জে হেরে গেলেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৬,০১৩ ভোটে হেরে গিয়েছেন অরূপ। তিনি ৮২,৩৯৪ ভোট পেয়েছেন। আর বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর পক্ষে পড়েছে ৮৮,৪০৭টি ভোট। যে টালিগঞ্জে ২০২১ সালের বিধানসভা আসনে অরূপের প্রতীকে ১,০০,৪৯১ ভোট পড়েছিল। জিতেছিলেন প্রায় ৫০,০০০ ভোটে। তবে সেইসময় বিরোধী ভোট ভাগাভাগির সুবিধা পেয়েছিলেন। এবার সিপিআইএম ৩০,০০০-র বেশি ভোট টানলেও শেষপর্যন্ত বাজিমাত করেছে বিজেপি।

মেসি-কাণ্ডের পরে রোষের মুখে অরূপ

গত ডিসেম্বরে যুবভারতীতে লিওনেল মেসির সঙ্গে অরূপ বিশ্বাস। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
গত ডিসেম্বরে যুবভারতীতে লিওনেল মেসির সঙ্গে অরূপ বিশ্বাস। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

এমনিতে মেসি-কাণ্ডের পর থেকে অরূপের উপরে ক্ষোভে ফুঁসছিলেন ফুটবলপ্রেমীদের একাংশ। কারণ মেসি যখন কলকাতায় এসেছিলেন, তখন যুবভারতীতে চরম বিশৃঙ্খলা হয়েছিল। আর সেইসময় অরূপ সারাক্ষণ ফুটবল রাজপুত্রের গা ঘেঁষে ছিলেন বলে অভিযোগ উঠেছিল। অভিযোগ উঠেছিল, যে দর্শকরা টাকা দিয়ে টিকিট কেটে গ্যালারি থেকে মেসিকে দেখতে চাইছিলেন এক মুহূর্তের জন্য, তাঁদের অধিকাংশই এক পলকের জন্যও আর্জেন্তিনার মহাতারকাকে দেখতে পাননি। তারপর পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল।

আরও পড়ুন: Bhawanipore Election Result 2026 LIVE: একইভাবে পরপর ২ বার মমতাকে হারালেন শুভেন্দু! জয় ১৫১৪৪ ভোটে, মুখ্যমন্ত্রী কনফার্ম?

‘মেসির অ্যাসিস্টে বিজেপির গোল’, কটাক্ষের মুখে অরূপ

সেই পরিস্থিতিতে অরূপ টালিগঞ্জে হেরে যাওয়ার পরে অনেকে কটাক্ষ করে বলেছেন যে মেসিকে 'দেখতে দেননি', সেই অরূপ বিশ্বাসকে বিধানসভায় ঢুকতে দিল না টালিগঞ্জ। কারণ টালিগঞ্জের বিধায়ক হতে পারলেন না বিদায়ী মন্ত্রী। আবার একজন কটাক্ষ করে বলেছেন, ‘কর্মা - মেসির অ্যাসিস্টে বিজেপির গোল।’

১) বিজেপি: ১৯২টি আসনে ইতিমধ্যে জিতে গিয়েছে। এগিয়ে আছে ১৫টি আসনে। মোট আসন সংখ্যা ২০৭।

২) তৃণমূল কংগ্রেস: ৬৮টি আসনে জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এগিয়ে আছে ১২টি আসনে। মোট আসনের সংখ্যা ৮০।

৩) কংগ্রেস জিতেছে দুটি আসনে।

আরও পড়ুন: Modi on WB BJP Win 2026: পরনে ধুতি-পাঞ্জাবি, মোদী বললেন বাংলায় ‘আয়ুষ্মান ভারত লাগু’,অনুপ্রবেশ ঘিরে কড়া হবে সরকার!

৪) হুমায়ুন কবীরের দল জিতেছে দুটি আসনে। দুটিই জিতেছেন হুমায়ুন।

৫) সিপিআইএম একটি আসনে জিতেছে।

৬) একটি আসনে জিতেছে আইএসএফ।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe